শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৮ জুন ২০১৭
প্রথম পাতা » রাজনীতি » জাতীয় পার্টি সরকারের গৃহপালিত বিরোধীদল : ইলিয়াসপত্নী লুনা
প্রথম পাতা » রাজনীতি » জাতীয় পার্টি সরকারের গৃহপালিত বিরোধীদল : ইলিয়াসপত্নী লুনা
বুধবার ● ২৮ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতীয় পার্টি সরকারের গৃহপালিত বিরোধীদল : ইলিয়াসপত্নী লুনা

---বিশ্বনাথ প্রতিনিধি :: (১৪আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৫মি.) বিএনপির চেয়ারর্পাসন খালেদা জিয়ার উপদেষ্ঠা ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী স্ত্রী তাহসিনা রুশদি লুনা বলেছেন, বর্তমানে সংসদে যেসকল এমপি রয়েছেন,তারা কেউ জনগনের ভোট নির্বাচিত নয়। জনগনের ভোট যদি কেউ নির্বাচিত না হয়, তাহলে জনগনের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা থাকেনা। তারা জনগনের ভোট নেয়নি,তাই এলাকার উন্নয়নেও তাদের দায়বদ্ধতা নেই।
তিনি বলেন, বর্তমান সংসদে বিরোধী দলের ভূমিকায় রয়েছে জাতীয় পার্টি। কিন্তু সংসদে বিরোধীদলের ভূমিকা কি তাও জনগন জানে। জাতীয় পার্টিও কয়েকভাগে বিভক্ত রয়েছে। তারা সরকারের গৃহপালিত বিরোধীদল।
লুনা বলেন, ইলিয়াস আলী ছিলেন একজন জাতীয় রাজনীতিবিদ। তাকে যখন গুম করা হল,তখন আমাদের পরিবার তথা দেশবাসী হতাশ হয়ে পড়েন। ইলিয়াস আলী সিলেটের বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করেছিলেন। তিনি ঘরে ঘরে গিয়ে বিএনপিকে সংগঠিত করেন। ফলে সিলেটে বিএনপি একটি শক্তিশালী সংগঠনে রুপ নেয়।
ইলিয়াস আলী যখন এমপি ছিলেন,তখন তার নির্বাচিনী এলাকা বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগরে ব্যাপক উন্নয়ন উপহার দিয়েছিলেন। সিলেট বিএনপির সঙ্গে যখন আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়, তখনই বিএনপিকে দমন করার জন্য ইলিয়াস আলীকে গুম করা হয়েছে।
তিনি বলেন, স্বাধীনতার জন্য এদেশের লক্ষ লক্ষ মানুষ যুদ্ধ করেছে। স্বাধীন দেশে একজন জাতীয় রাজনীতিবিদ গুম হলে তার সন্ধান পাওয়া যায় না। এটা কোনো অবস্থাতে মেনে নেয়া যায় না। এখন পর্যন্ত সরকার স্পষ্টভাবে ইলিয়াস আলী কোথাও আছেন বলেনি।
তিনি ২৭ জুন মঙ্গলবার বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নে সিংরাওলী গ্রামে প্রবাসী বিএনপি নেতা হিরন মিয়ার উদ্যোগে ঈদপূর্ণমিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
বিএনপি নেতা আবারক আলী চেয়ারম্যানের সভাপতিত্বে ও দৌলতপুর ইউপি বিএনপির সাধারণ সম্পাদক হাফিজ আরব খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, যুগ্ম-সম্পাদক আবদুল হাই, খাজাঞ্চি ইউনিয়ন চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, বিএনপি নেতা আবরক আলী মেম্বার, জাহেদুল ইসলাম, যোগদানকারী আবুল কালাম, যুবদল নেতা আবদুল মুমিম মামুন মেম্বার, আবু সুফিয়ান, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, সদস্য আবদুর রহমান খালেদ, জেলা ছাত্রদল নেতা ফাহিম আহমদ, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রাসেল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন আবু তাহের মিছবাহ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ক্বারী সেলিম আহমদ।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ময়নুল হক, উপজেলা মুক্তিযোদ্ধাদলের সদস্য সচিব কলমদর আলী, বিএনপি নেতা আলহাজ্ব মো.নজরুল ইসলাম, খলিলুর রহমান, আনসার আলী, আকবর আলী, সেবুল মিয়া, আবদুল হামিদ, আবদুল জব্বার,লুৎফুর রহমান লালা ও বিএনপি’র বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে আ’লীগ নেতা আবুল কালামের নেতৃত্বে বেশ কয়েকজন নেতা বিএনপিতে যোগদান করেন। এসময় ফুল দিয়ে তাদের বরণ করেন ইলিয়াসপত্নী লুনা ও বিএনপি নেতৃবৃন্দ।





রাজনীতি এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন
তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম  ও মাদকের বিরুদ্ধে ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে
ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা

আর্কাইভ