শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৯ জুলাই ২০১৭
প্রথম পাতা » শিরোনাম » বন্যায় বিষাক্ত সাপ ও মানুষের এক ঘরে রাত কাটে
প্রথম পাতা » শিরোনাম » বন্যায় বিষাক্ত সাপ ও মানুষের এক ঘরে রাত কাটে
রবিবার ● ৯ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বন্যায় বিষাক্ত সাপ ও মানুষের এক ঘরে রাত কাটে

---হাফিজুল ইসলাম লস্কর,সিলেট প্রতিনিধি :: (২৫ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৩.২৪মি.) সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজর ইউনিয়নের খশির নোয়াপাড়া এলাকার বচন মিয়া গা শিওরে উঠার মতো বন্যার দুর্ভোগের বর্ণনা দেন। ৩জুলাই সোমবার বিষাক্ত সাপের সাথে এক সঙ্গে একই খাটে রাত কাটিয়েছেন তিনি। গত রবিবার ঘর দুই ফুট পানিতে তলিয়ে গেলে পরিবারের শিশু ও নারী সদস্যদের আত্মীয়দের বাড়ি পাঠিয়ে নিজে একা বাড়িতে থাকেন। উদ্দেশ্যে ছিচকে চোরদের হাত থেকে বাড়ি রক্ষা করা।

বচন মিয়া সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, সোমবার রাত ১১টার দিকে বিছানায় ঘুমতে যান। বিছানা শুয়ে উপরে চোখ যেতেই তিনি শিউরে উঠি। আতংকে শরীরের সমস্ত লোম খাড়া হয়ে যায়। খাটের স্টেন্ডের সাথে একটি কালো ‘আলদ’ সাপ পেঁচ দিয়ে ঝুলে রয়েছে। সাপের সাথে তার অল্প দুরত্ব। এ অবস্থায় সারা রাত জেগে কাটিয়ে দেন। ভয়ে বিছানা থেকে এক চুলও নড়েননি। ভোর হতেই সাপ খাটের স্টেন্ড থেকে নেমে বেরিয়ে যায়।

বিয়ানীবাজারের যে দিকে চোখ যায় শুধু পানি আর পানি। নদী, গ্রাম, রাস্তা-ঘাট সব একাকার হয়ে গেছে। বন্যা কবলিত এলাকার বাড়ি-ঘর যেন একেকটি দ্বীপ। প্রধান সড়কসহ গ্রামীন সড়ক তলিয়ে যাওয়া বন্যার্থদের যোগযোগ বাহন বলতে একমাত্র নৌকা। যাদের নৌকা নেই তারা রয়েছেন চরম বিপাকে।

কুশিয়ারায় পানি বৃদ্ধি পাওয়ায় বিয়ানীবাজার উপজেলার ৭ ইউনিয়ন ও পৌরসভা তলিয়ে গেছে। বাড়ি-ঘর ডুবে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ। শুধুমাত্র কুড়ারবাজার ইউনিয়নের ৭নং ওয়ার্ডে খশির নোয়াপাড়া, রামনগর, খশির চালত, কোনাপাড়া, নোয়া বাড়ি, আব্দুল্লাহপুর ও ভেউলোপাড়া এলাকার বাড়ি-ঘর ডুবে যাওয়া প্রায় তিন শতাধিক পরিবার পানি বন্ধি হয়ে পড়েছেন। একই বিছানায় রান্নাবান্না ও থাকা-খাওয়া সারছেন এসব এলাকার বাসিন্দারা।

কুড়ারবাজার ইউনিয়নের রামনগর এলাকার জনৈক গৃহিনী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, গত নয় দিন থেকে খাটের উপর অস্থায়ী চুলা দিয়ে রান্না-বান্নার কাজ সারতে হচ্ছে। ঘর-বাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় এরই মধ্যে জালানি সংকট দেখা দিয়েছে। পানিতে তলিয়ে যাওয়ায় প্রয়োজনীয় কাজ সারতে তারা হীমশীম খাচ্ছেন। রাত নেমে এলে বিষাক্ত সাপের ভয়ের সাথে অনেক অজানা ভয় তাকে ঘিরে ধরে।

কুড়ারাবাজার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মতো পানি বন্ধি রয়েছেন ৮ ও ৯ নং ওয়ার্ডের বাসিন্দারা।

এ ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ইউনিয়নের তিন ওয়ার্ডে বন্যা কবলিতদের জন্য চাল বরাদ্ধ করা হয়েছে। গত বুধবার থেকে বন্যার্থদের মধ্যে দশ কেজি করে চাল বিতরণ করছেন। বন্যার্থরা পড়েছেন চরম দুর্ভোগে। বচন মিয়ার মতো অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে বিষাক্ত সাপের সাথে এক ঘরে রাত কাটিয়েছেন।
কুশিয়ারা নদীর গা ঘেঁষে কুড়ারবাজার, শেওলা ও দুবাগ ইউনিয়ন।

গত মঙ্গলবার নদীর শেওলা পয়েন্টে বিপৎসীমার দশমিক ৬৭ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। কুশিয়ারার তীরবর্তী এ তিনি ইউনিয়নের মতো দুর্ভোগ পড়েছেন সোনাই নদীর তীরবর্তী মুড়িয়া, লাউতা ও তিলপাড়া ইউনিয়ন। এ পর্যন্ত উপজেলার পাঁচটি আশ্রয় কেন্দ্রে ১০২ পরিবার আশ্রয় নিয়েছেন। আশ্রয় কেন্দ্রে দেখা দিয়েছে পানিবাহিত রোগ। ভাইরাস জ্বর ও নিউমোনিয়ায় নারী-পুরুষ ও শিশুসহ ১৭জনকে চিকিৎসা দিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভ্রাম্যমান মেডিকেল টিম।

খশির সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ৩০ পরিবার আশ্রয় নিয়েছেন। সেখানে ভাইরাস জ্বরে আক্রান্ত আব্দুল করিম ময়নাকে (৫৩) চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডকিল অফিসার মাসুম আহমদ বলেন, শিশুদেরকে নিউমোনিয়ার চিকিৎসা এবং বড়দের জ্বরের প্রয়োজনীয় ঔষধ দেয়া হচ্ছে। এ পর্যন্ত তাদের ১৬টি ভ্রাম্যমান মেডিকেল টিম ১৭ রোগীদের সেবা প্রদান করেছেন।

খশির সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জ্বর নিয়ে গত রবিবার আশ্রয় নেন নোয়া পাড়ার আব্দুর রহিম তোতা। সোমবার দুপুরের দিকে তিনি আশ্রয় কেন্দ্রে মারা যান বলে জানান কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের।

সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের চারটি অংশ ডুবে যাওয়ায় সিলেটের সাথে বিয়ানীবাজারের সরাসরি যোগযোগ প্রায় বিচ্ছিন্ন রয়েছে। একই অবস্থা সিলেটের সাথে বিকল্প সড়ক যোগাযোগ বিয়ানীবাজার-চন্দরপুর সড়কের। এ সড়কের আশিভাগ অংশ পানিতে তলিয়ে যাওয়ায় গত এক সপ্তাহ থেকে সড়ক দিয়ে কোন যান চলাচল করছে না। গ্রামীণ সড়ক গুলো হাটু থেকে ক্বমর পানি পাড়ি দিতে হচ্ছে বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের।

বন্যায় উপজেলার ৪৫ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি মাদ্রাসা ও ৬টি কেজি স্কুল তলিয়ে গেছে। গত এক সপ্তাহে থেকে এসব শিক্ষা প্রতিষ্ঠান সাময়িক বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। তলিয়ে গেছে বৈরাগীবাজার, দুবাগ ও শানেশ্বর এলাকার গ্রামীন হাট-বাজারগুলো।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গত মঙ্গলবার থেকে বিয়ানীবাজার উপজেলার বন্যা দুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন। এ পর্যন্ত উপজেলা বন্যা দুর্গত এলাকায় সাড়ে ১৪ টন জিআর চাল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। শিক্ষামন্ত্রীর নিদের্শে বন্যা দুর্গত এলাকায় আরও ত্রাণ আসছে বলে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মু: আসাদুজ্জামান।

তিনি বলেন, শিক্ষামন্ত্রীর নিদের্শে বিয়ানীবাজার উপজেলার বন্যা দুর্গত এলাকার জন্য ত্রাণ বরাদ্ধ করার জন্য প্রয়োজনী ব্যবস্থা নেয়া হয়েছে। শীঘ্রই এসব ত্রাণ এসে পৌছাবে।





শিরোনাম এর আরও খবর

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা
কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক
রাবিপ্রবি’র উপাচার্য এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ২১ জন শিক্ষক নিয়োগের অভিযোগ রাবিপ্রবি’র উপাচার্য এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ২১ জন শিক্ষক নিয়োগের অভিযোগ
রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র শোক সভা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র শোক সভা
রাঙামাটি জেলাবাসির সুখ-শান্তি কামনায় রাজবন বিহারে জুঁই চাকমা পূণ্যানুষ্ঠান রাঙামাটি জেলাবাসির সুখ-শান্তি কামনায় রাজবন বিহারে জুঁই চাকমা পূণ্যানুষ্ঠান
রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনায় না নিয়ে দূর্বৃত্ত সন্ত্রাসীসের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিন রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনায় না নিয়ে দূর্বৃত্ত সন্ত্রাসীসের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিন
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা

আর্কাইভ