মঙ্গলবার ● ১৮ জুলাই ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সাংবাদিক স্বপনের মামলা প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে কলম বিরতি
সাংবাদিক স্বপনের মামলা প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে কলম বিরতি

ষ্টাফ রিপোর্টার :: (৩ শ্রাবণ ১৪২৪ বাঙালা : বাংলাদেশ সময় রাত ১১.২০মি.) সাংবাদিক নেতা শামসুল আলম স্বপনের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সাংবাদিকরা ১৭ জুলাই সোমবার কলম বিরতি পালন করেছে।
কলম বিরতির দিন রাঙামাটি জেলা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকরা কোথাও সংবাদ পাঠাননি। সাংবাদিক নেতা শামসুল আলম স্বপনের বিরুদ্ধে হয়রানীমূলক মামলার প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে সাংবাদিকরা কলম বিরতি কর্মসূচি সফল করায় রাঙামাটি জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি অনলাইন সাংবাদিকদের ধন্যবাদ জানান।
রাঙামাটি জেলা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকরা শামসুল আলম স্বপনের বিরুদ্ধে হয়রানীমূলক মামলা দ্রুত প্রত্যাহার ও তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারা বাতিলের জন্য সরকারের কাছে দাবি জানান।





কৃষকের যত চ্যালেঞ্জ
ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা
বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন
বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে
নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল