শিরোনাম:
●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাঙামাটি, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৩ জুলাই ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ঝিনাইদহ শহরের ২০টি বাজারে মাছ বেচা-কেনা বন্ধ
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ঝিনাইদহ শহরের ২০টি বাজারে মাছ বেচা-কেনা বন্ধ
রবিবার ● ২৩ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহ শহরের ২০টি বাজারে মাছ বেচা-কেনা বন্ধ

---ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ শহরের ২০টি মাছ বাজারে শনিবার দিনব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। মৎস্যজীবী ও আড়াৎদারদের সমস্যার সমাধান করা না হলে তারা বৃহত্তর আন্দোলনের কর্মসুচি ঘোষনা করতে পারে। ঝিনাইদহ শহরের নতুন হাটখোলায় মার্কেট দখল ও মৎস্যজীবী নেতা রবিউল ইসলামের বাড়িতে পুলিশ পরিচয়ে লোক যাওয়ার কারণে শহরব্যাপী এই মৎস্য ধর্মঘটের ডাক দেওয়া হয়। ঝিনাইদহ মৎস্য আড়ৎদার বহুমুখি সমবায় সমিতির সাধারণ সম্পাদক সেলিম ও একতা মৎস্যজীবী সমায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এ তথ্য জানান। এদিকে জেলা শহরের ২০টি বাজারে মাছ বিক্রি বন্ধ থাকায় সাধারণ নাগরিকরা চরম বিপাকে পড়েছেন। শহরের কোথাও মাছ বিক্রি হচ্ছে না। নতুন হাটখোলার আড়ৎ থেকে মাছ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে মাছ ব্যবসার সাথে জড়িত প্রায় তিন হাজার পরিবার বেকার হয়ে পড়েছে।

একতা মৎস্যজীবী সমায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের ভাষ্যমতে শহরের নতুন হাটখোলায় ৩০ বছর আগে কেনা একটি ঘর পৌর কাউন্সিলর জাহিদুল ইসলাম দখল করতে চাই। এ নিয়ে শুক্রবার মাৎস্যজীবীদের সাথে কাউন্সিলর জাহিদের তর্কবিতর্ক ও ধাক্কাধাক্কি হয়। বিষয়টি সুরাহা করতে পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়। রাতে মৎস্য আড়ৎদার বহুমুখি সমবায় সমিতির সভাপতি রবিউল ইসলামের বাড়িতে পুলিশ যায়। নজরুল ইসলাম বলেন, এই ঘরের ভাড়া দিয়ে দুস্থ মৎস্যজীবীদের সহায়তা করার পরিকল্পনা নিয়েছেন তারা। কিন্তু ঘরটি বেদখল হয়ে যাচ্ছে।

এ বিষয়ে পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র জাহিদুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আড়তে তারও দুইটি ঘর ছিল। সেটি নিয়ে সমিতির লোকজন ব্যবসা করছে। আমি সেই ঘরের পরিবর্তে পাশে আরেকটি ঘর তৈরী করছি। তিনি বলেন, যাদের বাড়ি পুলিশ গেছে তারা বিএনপি করে এবং তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। সাধরণ মৎস্যজীবীদের ভাষ্যমতে কাউন্সিলর জাহিদুলও বিএনপি করতো। এখন সে আওয়ামীলীগে অনুপ্রবেশকারী হিসেবে আমাদের উপর প্রভাব খাটাচ্ছে। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, কাউন্সিলর জাহিদের সাথে মৎস্য ব্যবসায়ীদের দ্বন্দের কারণে এমনটি হয়েছে। তিনি বলেন, কোন মৎস্যজীবী নেতার বাড়িতে পুলিশ যায়নি। এটা স্রেফ গুজব। আমরা বিষয়টি আন্তরিক ভাবে সমাধানের জন্য বিকালে মৎস্যজীবীদের থানায় ডেকেছি। হয়তো শনিবার রাতের মধ্যেই সুরাহা হতে পারে।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)