শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৯ আগস্ট ২০১৭
প্রথম পাতা » ময়মনসিংহ » মানবকণ্ঠ ও নয়া দিগন্ত সম্পাদকের বিরুদ্ধে মামলা
প্রথম পাতা » ময়মনসিংহ » মানবকণ্ঠ ও নয়া দিগন্ত সম্পাদকের বিরুদ্ধে মামলা
বুধবার ● ৯ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মানবকণ্ঠ ও নয়া দিগন্ত সম্পাদকের বিরুদ্ধে মামলা

---ময়মনসিংহ অফিস ::  (২৫ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ৩.০০মি.) দৈনিক মানবকণ্ঠ ও দৈনিক নয়া দিগন্ত সম্পাদক, প্রকাশক ও নিজস্ব প্রতিবেদকের বিরুদ্ধে ময়মনসিংহ আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে ।

ময়মনসিংহ চিফ জুডিশিয়াল আদালতের ১নং আমলি আদালতে মঙ্গলবার (৮ আগস্ট) মামলাটি দায়ের করেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই)পরিচালক ও ময়মনসিংহ চেম্বার্স অব কমার্সের সভাপতি আমিনুল ইসলাম শামীম।

আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসামিদের প্রতি সমন জারি করে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে ২২ সেপ্টেম্বর।

আদালত সূত্রে জানা গেছে, মামলার আসামিরা হচ্ছে দৈনিক মানবকণ্ঠের সম্পাদক আনিস আলমগীর, প্রকাশক জাকারিয়া চৌধুরী ও নিজস্ব প্রতিবেদক হাবীব রহমান, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, প্রকাশক শামসুল হুদা ও ময়মনসিংহের নিজস্ব প্রতিবেদক সাইফুল ইসলাম।

এই দু’টি সংবাদপত্রে গত শনিবার (৫ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে আমিনুল হক শামীমকে নিয়ে মানহানিকর তথ্য দেয়া হয়েছে বলে মামলার এজাহারে অভিযোগ করা হয় ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)