শিরোনাম:
●   কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত ●   ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা
রাঙামাটি, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৯ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে ১৬ জেএমবি’র পরবর্তী সাক্ষ্য ১০ সেপ্টেম্বর করেছে আদালত
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে ১৬ জেএমবি’র পরবর্তী সাক্ষ্য ১০ সেপ্টেম্বর করেছে আদালত
বুধবার ● ৯ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়িতে ১৬ জেএমবি’র পরবর্তী সাক্ষ্য ১০ সেপ্টেম্বর করেছে আদালত

---খাগড়াছড়ি প্রতিনিধি :: (২৫ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৭মি.) পার্বত্য খাগড়াছড়িতে ২০০৫ সালের সিরিজ বোমা হামলা মামলার স্বাক্ষী উপস্থিত না থাকায় জেএমবি’র ১৬ সদস্যের বিরুদ্ধে পূর্ব নির্ধারিত স্বাক্ষ্য গ্রহণের তারিখ আগামী ১০ সেপ্টেম্বর ধার্য্য করেছে জেলা ও দায়রা জজ আদালত।  ৯ আগষ্ট বুধবার বেলা সাড়ে ১১ টায় কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে জেএমবি’র ১৩ সদস্যকে জেলা ও দায়রা জজ আদালত রত্নেশ্বর ভট্টাচার্য্যরে আদালতে হাজির করা হয়।

এদের মধ্যে ১০ জন জেএমবি সদস্যকে বিভিন্ন জেলার কারাগার থেকে নিয়ে এসে আদালতে হাজির করা হয় । অপর ৩ জন জামিনে থাকায় আদালতে এসে হাজিরা দেয়।
খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর(পিপি) এডভোকেট বিধান কানুনগো সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ২০০৫ সালের ১৭ আগস্ট খাগড়াছড়ির বিভিন্ন স্থানে জেএমবি’র সিরিজ বোমা হামলার ঘটনায় সদর থানায় জিআর ১৯৩/০৫ মামলা দায়ের করা হয়। ওই মামলার ১৬ আসামীর মধ্যে ১৩ আসামীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য বুধবার আদালতে উপস্থিত করা হয়। আদালতে স্বাক্ষীরা হাজির না হওয়ায় জেলা ও দায়রা জজ রত্নেশ্বর ভট্টাচার্যের আদালত স্বাক্ষী গ্রহণের পরবর্তী তারিখ আগামী ১০ সেপ্টেম্বর নির্ধারণ করে।

জেএমবি সদস্যরা হলেন, রুহুল আমিন সুফী, রুহুল আমিন, মো. ফারুক হোসেন, মো. মঞ্জু মিয়া, মো. ইসমাইল হোসেন, আইয়ূব আলী, আরিফুল ইসলাম, মো. আসাদুজ্জামান, এরশাদ হোসেন, আবুল কালাম আসাদকে বুধবার আদালতে হাজির করা হয়। জামিনে থাকা এমদাদুল হক, হাসান আল মাহমুদ ও আব্দুল করিম আদালতে হাজির ছিল। অসুস্থ থাকায় মো. শহিদুল ইসলাম আদালতে অনুপস্থিত ছিল।
এছাড়া এ মামলায় মো. বেলাল নামে অপর এক জেএমবি সদস্য পলাতক ও এনায়েত উল্লাহ নামে আরেক আসামী সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগ করছে।





আর্কাইভ