শিরোনাম:
●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটি, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৯ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে দুদকের গনশুনানী : তুলোধুনা হলেন সরকারী কর্মকর্তারা
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে দুদকের গনশুনানী : তুলোধুনা হলেন সরকারী কর্মকর্তারা
বুধবার ● ৯ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে দুদকের গনশুনানী : তুলোধুনা হলেন সরকারী কর্মকর্তারা

---ঝিনাইদহ প্রতিনিধি :: (২৫ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৫মি.) ঝিনাইদহের ডা. কে আহম্মদ পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে ৯ আগষ্ট বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) গনশুনানীতে অভিযোগের পাহাড় দেখে দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম বলেন, সরকারী সব অফিস আজ দুর্নীতে নিমজ্জিত। তাদের বিরুদ্ধে মানুষের এতো অভিযোগ তাই প্রমান করে। তিনি হুসিয়ার উচ্চারণ করে বলেন, জনগণ রুখে দাড়ালে দুনীর্তিবাজরা পালানোর পথ পাবে না। তিনি বলেন, দুদক দুনীর্তিবাজদের দমনে জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা চলছে। অনুষ্ঠানে তিনি সরকারী একাধিক কর্মকর্তাকে সতর্ক করে দেন। তিনি এমন প্রনবন্ত গনশুনানীর জন্য স্থানীয় সাংবাদিকদের ধন্যবাদ জানান। গনশুনানীতে সবচে বেশি দুর্নীতির অভিযোগ জমা হয় সড়ক ও সেতু মন্ত্রানালয়ের অধীন সড়ক ও জনপথ বিভাগের বিরুদ্ধে। অভিযোগকারীরা উল্লেখ করেন কাজ না করে অথবা নিন্মমানের কাজ করে সরকারের কোটি কোটি টাকা লোপাট করা হচ্ছে। ফলে অল্প দিনেই পিচের রাস্তাগুলো উঠে যাচ্ছে। তবে জবাব দেওয়ার জন্য ঝিনাইদহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সেলিম আজাদ খান অনুষ্ঠানে আসেন নি।

জেলা প্রশাসকের দপ্তর থেকে তাকে চিঠি দেওয়া হলেও তিনি অফিসেই বসে ছিলেন। অনুষ্ঠানে রেজিষ্ট্রি অফিস, পুলিশ, ঝিনাইদহ সদর হাসপাতাল, ওষুধ প্রশাসন, ভুমি অফিস, সেটেলমেন্ট অফিস, বিআরটিএ, খাদ্য নিয়ন্ত্রক, শিক্ষা প্রকৌশল, এলজিইডি, সমাজসেবা, কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক, প্রধান ডাকঘর, পিআইও, ইউপি চেয়ারম্যান, কৃষি সম্প্রসারন, পরিবার পরিকল্পনা, জেলা শিক্ষা অফিস, প্রাথমিক শিক্ষা, গনপুর্ত, ওজোপাডিকো, পানি উন্নয়নবোর্ড, পাসপোর্ট অফিস ও ঝিনাইদহ পৌরসভার বিরুদ্ধে নামে বে-নামে অভিযোগ করেন। এ সব অফিসের পক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জবাব দেন। “এবার আওয়াজ তুলুন, স্বোচ্চার হোন” এ শ্লোগানকে প্রতিপাদ্য করে জেলা প্রশাসন ও জেলা দুর্নিতী প্রতিরোধ কমিটির আয়োজনে দিনব্যাপী এই গণশুনানী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের দুর্নীতি দমন কমিশনের কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিযোগ শোনেন।

ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে দুদক পরিচালক মনিরুজ্জামান, ডিডি জাহিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাহাবউদ্দিন আহমেদ, ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, আমিনুর রহমান টুকু, হাফিজুর রহমান, খোন্দকার মিজান ও জয়া রানী চন্দসহ জেলার সকল সরকারী অফিসের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন জেলা প্রশাসক মো. জাকির হোসেন। গণশুনানীতে শাতাধীক অভিযোগ জমা হলেও ৬৬টি আবেদন আমলে নিয়ে শুনানী করা হয়।

শুনানীতে অনেক সরকারী অফিসের থলের বিড়াল বেরিয়ে আসে। মানুষের সেবা দেওয়ার নামে ঘুষ বানিজ্য ও হয়রানীর বিষয়টি তুলে ধরে ভুক্তভোগীরা। দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়ে বলেন, আপনার সঠিক পথে চলুন, মানুষের সেবা দিন। তা না হলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ দুদক কর্মীরা মাঠেই রয়েছে। ফাঁদ পেতে আপনাদের ধরা হবে। আর একবার ধরা পড়লে আপনাদের চাকরী জীবনের সব অর্জন ধুলোয় মিশে যাবে। তাছাড়া পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিকেশন) বাদে ঝিনাইদহের প্রায় সব সরকারী প্রতিষ্ঠিানের বিরুদ্ধেই অভিযোগ আছে। অুনষ্ঠানে পুলিশ ভেরিফিকেশন, চাকরী প্রদান, থানায় অভিযোগ, ও জিডি এন্ট্রির নামে টাকা নেওয়ার অভিযোগের জবাবে সিনিয়র সহকারী পুলিশ সুপার সাহাবউদ্দিন আহমেদ অভিযোগকারীদের ধন্যবাদ দিয়ে বলেন, এ সব অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।





অপরাধ এর আরও খবর

রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)