শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৯ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » জামালপুরে ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে-৭
প্রথম পাতা » অপরাধ » জামালপুরে ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে-৭
বুধবার ● ৯ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জামালপুরে ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে-৭

---ময়মনসিংহ ব্যুরো :: (২৫ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৪৮মি.) জামালপুরে রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় চালকসহ ইজিবাইকের চার যাত্রীর মধ্যে ঘটনাস্থলে ২, জামালপুর জেনারেল হাসপাতালে ২ জন এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও ৩জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৭ এ দাঁড়িেেয়ছে। গুরুতর আহত হয়ে মমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও একজন।

৯ আগষ্ট বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জামালপুর শহরের চন্দ্রা রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রেনের ধাক্কায় ইজিবাইকটি ছিন্ন ভিন্ন হয়ে পানিতে পড়ে যায়।

জামালপুর জিআরপি’র ওসি নাসিরুল ইসলাম মজুমদার বলেন, ইজিবাইকটি চন্দ্রা রেল ক্রসিং পার হওয়ার সময় দেওয়ানগঞ্জগামী লোকাল ট্রেন ধাক্কা দেয়।

এতে ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন সদর থানার ঝাড়ুদার ছানোয়ার হোসেন (৩৮) ইজিবাইক চালক রশিদপুর গ্রামের আবদুর রহিম (৪০) এবং জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর মারা যান চন্দ্রা গ্রামের মীর হোসেন (৩৫) ও ইন্তাজ আলী (৬৫)।

এ সময় আশঙ্কাজনক অবস্থায় কম্পপুরের হোসেন আলী (৬০), ছালেহা বেগম (৫৫) ও ফরিদুল ইসলাম (৪৫)কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এছাড়া গুরুতর আহত গুলে বক্স মিয়া(৪৫)কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাসেল সাবরিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি জানান, নিহতের প্রত্যেক পরিবারের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হবে। আহতকে চিকিৎসা সহায়তা করা হবে।

জামালপুরে জেলা প্রশাসক আহমেদ কবির জানান,নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০ হাজার টাকা করে দেয়া হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)