বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » খেলা » ওয়ান নাইট ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন
ওয়ান নাইট ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ফ্রেন্ড স্টাফ আয়োজিত ওয়ান নাইট দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় উপজেলা সদরের ডাক বাংলা রোডের সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় ৷ এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক ৷
বিশ্বনাথ উপজেলা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সভাপতি সাঈদ আহমদের সভাপতিত্বে ও ক্রাড়ী সংগঠক রাসেল আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ রফিকুল হোসেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, তরুণ সংগঠক মোতাহির আলী, বক্তব্য রাখেন সংগঠক মারুফ আহমদ ৷
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার পিএস আই হাবিব উল্লা, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য অসিত রঞ্জন দেব ও ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিক ৷
এসময় উপস্থিত ছিলেন টুর্ণামেন্ট কমিটির সদস্য এফ আর ফাইম, এম এফ ফাহিম, নুরুল আমিন, ইমু, সাহেদ, রায়হান, লোকমান, শহিদ, আলাল, জুমেল, আমিন, রওশন, মিন্টন, ফখরুল, তারেক, সাহেদ মিয়া, জাকির, কাওছার, মুন্না, রাসেল, আকিল, শুভ, রিপন, শফিক ও রবিন, সাজন প্রমুখ ৷ খেলায় ১৬টি টিম অংশগ্রহন করে ৷
আপলোড : ১৯ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১১.১৪ মিঃ





নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন