শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
রাঙামাটি, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৪ আগস্ট ২০১৭
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » রিক্সা চালকদের প্রতি দয়া নয় বরং ভাল ব্যবহার ও ন্যায্য পাওনা প্রদান করুন
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » রিক্সা চালকদের প্রতি দয়া নয় বরং ভাল ব্যবহার ও ন্যায্য পাওনা প্রদান করুন
বৃহস্পতিবার ● ২৪ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রিক্সা চালকদের প্রতি দয়া নয় বরং ভাল ব্যবহার ও ন্যায্য পাওনা প্রদান করুন

---

হাফিজুল ইসলাম লস্কর :: মানুষ জীবিকার তাগিদে মাথার ঘাম পায়ে ফেলে নানারকম কষ্টার্জিত কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। মোটকথা যারা কাজ করেন তারাই কাজের লোক বা কর্মজীবি। পৃথিবীতে কোন কাজই ছোট্র নয়। ছোট আমাদের দৃষ্টি ভঙ্গি। আমাদের এই ছোট বড় কাজের বিভাজনের ক্ষেত্রে দায়ী আমাদের সামাজিক পারিপার্শ্বিকতা।

জীবিকার তাগিদে কেউ অফিসে কেউ ব্যবসার মাধ্যমে আবার কেউ দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করে। অর্থা মানুষ জীবিকার তাগিদে নানা কষ্টার্জিত কাজের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে। এরকম এক কষ্টার্জিত কাজ হচ্ছে রিক্সা চালনা। রিক্সা চালক নিজে আপনার মত একজন মানুষ হয়ে রোদ বৃষ্টিতে ভিজে সামান্য কিছু টাকার বিনিময়ে আপনাকে পৌছে দিচ্ছে আপনার গন্তব্যস্থলে।

তিন চাকার একটা যানবাহন রিক্সা। এটা আমাদের কাছে খুবই পরিচিত একটি যানবাহন। বাংলাদেশের প্রায় সর্বত্রই এই যানবাহনের চলাচল রয়েছে। যদিও কোনো বড় মহাসড়কে এই রিক্সা চলাচল নিষিদ্ধ। কেননা বড় মহাসড়ক বা রাস্তায় এই রিক্সা হতে পারে যানজট বা দূর্ঘটনার মূল কেন্দ্রবিন্দু। তাই এগুলো এড়াতে কোনো কোনো জায়গা রিক্সা নিষিদ্ধ করে দেয়া হয়েছে। অন্যথায় বড় জিপ, বাস, কার, সিএনজি ইত্যাদির সাথেই রিক্সার চলাচল রয়েছে।

এই রিকসা চালান একজন চালক, এবং পেছনে সংযুন্ত অবস্থায় থাকে বসার সিট। রোদ, বৃষ্টিতে ভিজেও চালাতে থাকেন রিক্সা ,মাঝে মাঝে চোখে পড়ে ১৪/১৫ বছরের শিশুরাও রিক্সা টানছে, আবার মাঝে মাঝে দেখা যায় বয়োবৃদ্ধ ব্যক্তি যিনি বয়সের ভারে নিজের নিজেই চলতে পারেন না অথচ পেঠের ক্ষিধা নিবারনের জন্য রিক্সা টানছেন।

সব সাধারণ মানুষের চোখে এসব ধরা দেয় না। কারণ এই অবহেলিত সমাজের খুড়িয়ে খুড়িয়ে ও ধুকে ধুকে চলা এই শ্রেণীকে কারো কারো চোখে পড়েনা বা দেখেও অনেকে দেখতে চান না। বা অভজ্ঞার চোখে দেখেন।

কিন্তু আজ আপনি সমাজের একজন হিসাবে চিন্তা করতে হবে সমাজের কথা, রিক্সা চালক শ্রেণী যেহুতো সমাজের অংশ আর আমরাও সেই সমাজের অংশ। তাই সমাজের সদস্য হিসেবে আমাদেরও সমাজের অবহেলিত শ্রেণী রিক্সা চালকদের কথা ভাবতে হবে।

মাথার ঘাম পায়ে ফেলে আমাদের এই চালক ভাইয়েরা কষ্ট করে রিক্সার পেডেল ঘুরিয়ে নিজেদের আহারের ব্যবস্থা করেন আর আমাদের পৌছে দেন গন্তব্যস্তরে।

কষ্ট করে যাত্রীদের টেনে নিয়ে গিয়েও মাঝে মাঝে তাদের পড়তে হয় বিভিন্ন অস্বস্তিকর পরিবেশের মধ্যে। কিছু যাত্রীরা অকারণে ধমক,গালী এমকি ক্ষেত্র বিশেষে গায়ে হাতও তুলেন পেঠের দায়ে রিক্সার পেডেল ঘোরানু চালকদের উপর।

অনেকে যাত্রীরা ন্যায্য ভাড়া থেকেও ভাড়া কমিয়ে দেন। প্রতিবাদ করে কথা বললে রিক্সা চালকদের গায়ে হাতও উঠায়। তখন যাত্রীরা ভুলে যান রিক্সা চালকরাও আমাদের মত মানুষ, এই সমাজের একজন, রিক্সা চালক বলে তাদের ছোট করে দেখা হয়।

প্রতিনিয়তই রিক্সা চালকদের রক্ত ঝড়ছে। কখনো ঘামের সাথে আবার কখনো তথাকথিত নামধারী ভদ্র যাত্রীদের দ্বারা। তাদের এই নিরব আর্তনাদ প্রতিনিয়ত আমাদের চোখে পড়ে, যখন কোনো বৃদ্ধ রিক্সা চালককে সন্তানের সমান কারো কাছ থেকে কটুবাক্য শুনতে হয়, তখন বয়োবৃদ্ধ রিক্সা চালক ব্যক্তির কেমন লাগে জানিনা তবে নিশ্চয় ভাল লাগেনা। তাই ভেবে আমার খুব খারাপ লাগে এবং নিজেকে তখন খুব অসহায় মনে হয় তাদের জন্য কিছু না করতে পেরে। আমরা যদি সবাই একটু ভাবি তাদের কথা, তারা কীভাবে একজন মানুষ হয়ে পেঠের দায়ে জীবিকার তাগিদে আরেক জনকে মানুষকে টেনে নিয়ে যাচ্ছে। হয়তো বুঝি কিন্তু না বুঝার ভান করি।

আমাদের সমাজে তথা বন্ধুমহলে অনেক সময় বন্ধুরা মজা করে ৩-৪ জন এক সাথে উঠে রিক্সায়। মনের আনন্দে গান করতে করতে গন্তব্যস্থলে যায়। তখন একটি বারের জন্য চোখে রাখুন তাদের দিকে যারা আপনাদের আরামে আর নিজেদের কষ্টের মাধ্যে ফেলে সামান্য কিছু টাকার বিনিময়ে যাত্রীদের পৌছে দেয় নিজ গন্তব্যে। হয়তো বুঝতে পারেন কিন্তু না বুঝার ভাব করেন অথবা বুঝতেই চান না। আর যদি বুঝতে না চান চোখ বন্ধ করে অন্ধের মত সমাজে চলুন। সমাজের আরো ৮-১০জন অন্ধের মতো আপনিও চলুন, কেউ বাধা দিবে না।

আর সেই সব বিবেকবান ভাইদের উদ্দেশ্যে বলছি যারা এই অবহেলিত নিস্পেষিত রিকসা চালক ভাইদের জন্য ভাবেন। আপনাদের এই একটু ভাবনার জন্য আপনাদের ধন্যবাদ। মানুষ ইচ্ছা করলেই ভলো ব্যবহার করতে পারে, ভলো কাজও করতে পারে। এই চালক ভাইদের জন্য খুব বেশি কিছু নয়, একটু ভলো ব্যবহার আর তাদের কষ্টসাধ্য এই কর্মের প্রাপ্য সম্মানীটুকু যেন সঠিকভাবে পাচ্ছে কিনা সেই দিকে একটু দৃষ্টি রাখুন।

পরিশেষে শুধু এই কথাই বলবো রিক্সা চালকদের দয়া নয় তাদের উপার্জনটুকু সঠিকভাবে তাদের প্রদান করুন এবং তাদের সাথে ভাল ব্যবহার করুন। সকলের প্রতি এই নিবেদন রেখে আজকের মত এই লেখার এখানেই সমাপ্তি। আমার এই লেখাটি মন দিয়ে পড়ার জন্য পাঠকদের জানাই ধন্যবাদ।





উপ সম্পাদকীয় এর আরও খবর

জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে :  বহ্নিশিখা জামালী স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী
গৌতম বুদ্ধের প্রধান  তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয়
বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা
পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না
আজ ঐতিহাসিক পাকুয়াখালী গণহত্যা দিবস আজ ঐতিহাসিক পাকুয়াখালী গণহত্যা দিবস
গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা
পাহাড়ে নববর্ষ ও চৈত্রসংক্রান্তির সাতরঙা উৎসব : মো. রেজুয়ান খান পাহাড়ে নববর্ষ ও চৈত্রসংক্রান্তির সাতরঙা উৎসব : মো. রেজুয়ান খান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)