শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
রাঙামাটি, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৪ আগস্ট ২০১৭
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে বানভাসি মানুষদের জন্য স্থানীয়দের মহতি উদ্যোগ
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে বানভাসি মানুষদের জন্য স্থানীয়দের মহতি উদ্যোগ
বৃহস্পতিবার ● ২৪ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে বানভাসি মানুষদের জন্য স্থানীয়দের মহতি উদ্যোগ

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (৯ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ৩.২৬মি.) নওগাঁর আত্রাইয়ে বানভাসি মানুষদের জন্য মহানুভবতা দেখিয়েছেন এলাকার কিছু বিত্তবান লোকেরা। তারা নিজ উদ্যোগে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া বন্যার্তদের প্রতিদিন খানা পরিবেশনের মহতি উদ্যোগ গ্রহন করেছেন। আর এ উদ্যোগে সাড়া দিয়ে মহত্বের পরিচয় দিয়েছেন বেশ কিছু বিত্তবান। একেই বলে “মানুষ মানুষের জন্য”।
জানা যায়, গত প্রায় ১৫ দিন থেকে আত্রাইয়ে বন্যা পরিস্থিতির অবনতি হতে থাকে। বিভিন্ন স্থানে বাঁধ ভাঙ্গনের ফলে আত্রাই নদীর পানি লোকালয়ে প্রবেশ করে। ফলে পানিবন্দি হয়ে পড়ে উপজেলার হাজার হাজার মানুষ। উপজেলার ৮ ইউনিয়নের প্রায় সব কয়টি গ্রাম বন্যা কবলিত হয়ে যায়। এ সময় ঘরবাড়ি ছাড়া হয় কয়েক হাজার বানভাসি। তারা কোন রকম জীবন রক্ষার তাগিদে আশ্রয় নেয় বিভিন্ন উঁচু স্থানে, বাঁধে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। এসব আশ্রয় কেন্দ্রের মধ্যে শাহাগোলা উচ্চ বিদ্যালয় ও পাঁচুপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন বেশকিছু লোক। তারা এসব আশ্রয় কেন্দ্রে খাবার সংগ্রহ ও রান্নাবান্না নিয়ে পড়ে যান মহাবিপাকে। তাই তাদের মহানুভবতায় এগিয়ে আসেন এ দুই এলাকার কিছু সুহৃদয়বান ব্যক্তি। উদ্যোগ নেন তারা এ আশ্রয় কেন্দ্রে বানভাসি মানুষদের আর রান্না করতে হবে না। তারাই তাদের প্রতিদিনের খাবার দেবেন। সে অনুযায়ী তারা প্রতিদিন এসব অসহায়দের খাবার প্রদান করছেন।
শাহাগোলা গ্রামের সমাজসেবক ও শাহাগোলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ শামসুল হক বলেন, আমাদের স্কুলে ৩৫ টি পরিবারের ১২০ জন বানভাসি মানুষ আশ্রয় নিয়েছেন। তাদের মানবেতর জীবন যাপন দেখে আমরা তাদের প্রতিদিন খাবার প্রদানের উদ্যোগ নিয়েছি। সে অনুযায়ী গত পাঁচদিন থেকে আমরা খাবার প্রদান করছি। আমাদের এ উদ্যোগে সাড়া দিয়ে এলাকার বেশ কিছু বিত্তবান লোকেরা সহায়তাও করছেন। বিশেষ করে আমাদের এলাকার যেসব কৃতি সন্তানরা বাইরে আছেন তাদেরকে বিষয়টি জানানোর পর তারাও ব্যাপকভাবে সাড়া দিয়েছেন। এখানে রান্নার জন্য পৃথক বাবুর্চি রাখা হয়েছে। প্রতিদিন বাবুর্চি দিয়ে রান্না করে বানভাসি মানুষদের খাবার দেয়া হয়। ওই কেন্দ্রে আশ্রয় নেয়া জোসনা বেগম বলেন, ইনারা আমাদের কয়েকদিন থেকে খাবার দিচ্ছে। এতে আমরা খুবই উপকৃত হয়েছি। আল্লাহ উনাদের উপর রহম করুন, এই দোয়া করি। এদিকে একই রকম উদ্যোগ নিয়ে বানভাসি মানুষদের খাবার দেয়া হচ্ছে পাঁচুপুর দ্বিমুখী উচ্চজ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)