শনিবার ● ২ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ড্রাম থেকে নারীর লাশ উদ্ধার
গাজীপুরে ড্রাম থেকে নারীর লাশ উদ্ধার
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৮ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.০১মি.) ঢাকা বাইপাস সড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া পেয়ারা বাগান এলাকা থেকে ড্রামে ভরা অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
২ সেপ্টেম্বর শনিবার ঈদের দিন দুপুরে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই নারীর বয়স আনুমানিক ৪০ বছর। তার পরনে টিয়া রঙের সালোয়ার-কামিজ রয়েছে।
জয়দেবপুর থানার এসআই সন্তোষ চন্দ্র দাস সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, বেলা ১১টার দিকে ঢাকা বাইপাস সড়কের পাশে থাকা প্লাস্টিকের ড্রাম থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ড্রাম থেকে অজ্ঞাত ওই নারীর লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, লাশটিতে পঁচন ধরায় শরীরে আঘাতের চিহ্ন বুঝা যায়নি। ধারণা করা হচ্ছে চার/পাঁচ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যার পর ড্রামে ভরে বাইপাস সড়কের পাশে ফেলে রেখে গেছে।





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা