সোমবার ● ৪ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পটুয়াখালীতে গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার
পটুয়াখালীতে গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার
পটুয়াখালী প্রতিনিধি :: (২০ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৮মি.) পটুয়াখালীর কলাপাড়ায় গৃহবধূ হনুফা বেগমের (৪৫) গলাকাটা লাশ পুলিশ ৪ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় উদ্ধার করেছে। বালিয়াতলী ইউনিয়নের দিগর বালিয়াতলী গ্রামের ঢোস এলাকার নিজ ঘরের ১৫ গজ দুর থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ এবং স্থানীয়দের ধারনা রবিবার মধ্যরাতের যে কোন সময় দুর্বৃত্তরা হনুফা বেগমকে মারধর শেষে গলাকেটে হত্যা করেছে। পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, কলাপাড়া থানার ওসি জিএম শাহনেওয়াজসহ একাধিক পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হনুফা বেগমের স্বামী খুটা জেলে আলম মোল্লা ঘটনার রাতে বাড়িতে ছিলেন না। বেড়িবাঁধের বাইরে এ দম্পতি বসবাস করত।
এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহত হনুফা বেগমের সৎ ছেলের বউ সুখী বেগমকে থানায় নিয়ে গেছে।





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা