বুধবার ● ৬ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পানছড়িতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
পানছড়িতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
পানছড়ি প্রতিনিধি :: (২২ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১১মি.) খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় চেঙ্গী নদী থেকে ভাসমান অস্থায় অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ৬ সেপ্টেম্বর বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে মানিক্যাপাড়া ও তালুকদারপাড়া এলাকার চেঙ্গী নদীর মাঝ থেকে এ এই লাশ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল ৪টার দিকে মরদেহটি নদীর উপরের দিক থেকে ভেসে আসে। পরে পুলিশকে খবর দিলে জনগনের সহায়তায় লাশটি উদ্ধার করে পুলিশ। মরাদেহটি থানায় নেওয়া হয়েছে। অনুমান করা হচ্ছে উদ্ধারকৃত লাশটি ক্ষুদ্র নৃ-গোষ্টির কোন যুবকের হতে পারে। যার বয়স আনুমানিক ২০-২২ বছর। এ সময় লাশটির গলায় গামছা বাঁধা ছিল। মরাদেহটি পানিতে ফুলে চেহেরা নষ্ট হয়ে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুল জব্বার জানান, লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ দিকে মরদেহটি এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। এলাকায় কেউ নিখোঁজ আছে কিনা সে সম্পর্কে পুলিশ জনপ্রতিনিধিদের খবর দিয়েছে।





রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা