শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৭ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » বর্ষার মৌসুমে শাপলা ফুল ফুটতে শুরু করে
প্রথম পাতা » চট্টগ্রাম » বর্ষার মৌসুমে শাপলা ফুল ফুটতে শুরু করে
রবিবার ● ১৭ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বর্ষার মৌসুমে শাপলা ফুল ফুটতে শুরু করে

---রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (২ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৮মি.) শাপলা আমাদের জাতীয় ফুল। তাইতো এ ফুলের সাথে মিশে রয়েছে আমাদের জাতীয় ঐতিহ্য। ছোট-বড় সকল মানুষের কাছে শাপলা অতি পরিচিত ও চীরচেনা এক ফুলের নাম। এর ইংরেজী নাম: Water Lily পরিবার: Nymphaeceae উদ্ভিদ তাত্বিক নাম: Nymphaeae pubescens। ১৭ সেপ্টেম্বর রবিবার শিক্ষক তুষার দাশ সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, জাতীয় ফুল শাপলা রাঙ্গুনিয়ার বিভিন্ন পুকুরে ফুটতে দেথা যায় এর আদি নিবাস দক্ষিণ এশিয়ার ভারত, মায়ানমার ও বাংলাদেশ। শাপলা কন্দ জাতীয় ভূ-আশ্রয়ী বহুবর্ষজীবী জলজ উদ্ভিদ। পাতা পানির উপরে ভাসলেও এর কন্দ বা মূল পানির নীচে মাটিতে থাকে। পানির উচ্চতা বৃদ্ধির সাথে গাছ বৃদ্ধি পেতে থাকে বলে জানান তিনি। পাতা বেশ বড়,পুরু ও গোলাকার,কিনারা খাঁজ কাটা থাকে। পাতার উপরের রঙ সবুজ এবং পাতার উল্টো দিকের রঙ হালকা খয়েরি হয়ে থাকে। পাতার বোটা বেশ লম্বা,রঙ সবুজ থেকে খয়েরি রঙের হয়ে থাকে এবং ফুলের ডাটার ভিতর অংশে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ছিদ্র থাকে। অসংখ্য পাপড়ির সমন্বয়ে সৃষ্টি শাপলা ফুলের। ফুল উর্দ্ধমুখী, মাঝে পরাগ অবস্থিত। ফুটন্ত তাজা ফুলে মিষ্টি সুগন্ধ থাকে। ফুল ফোটে রাত্রি বেলা এবং ভোর সকাল থেকে রৌদ্রের প্রখরতা বৃদ্ধির পূর্ব পর্যস্ত প্রস্ফুটিত থাকে। রৌদ্রের প্রখরতা বৃদ্ধির সাথে সাথে ফুল ঝিমিয়ে যায় ও পরবর্তীতে পরদিন পূণ:রায় ফোটে।ফুটন্ত ফুল এভাবে বেশ অনেক দিন ধরে সৌন্ধর্য বিলিয়ে যায়।

বিশ্বজুড়ে নানা প্রজাতির শাপলা দেখাগেলেও বাংলাদেশে লাল ও সাদা এ দুই জাতের শাপলা দেখা যায়। তবে সাদা শাপলা বাংলাদেশের জাতীয় ফুলের মর্যাদা লাভ করেছে। বাংলাদেশের প্রায় প্রতিটি প্রাকৃতিক জলাধার হাওর-বাঁওর, খালে-বিলে ও ঝিলের পানিতে শাপলা ফুল ফোটতে দেখা যায়। বর্ষা মৌসুমে শাপলার ফুল ফোটা শুরু হলেও এর ব্যাপ্তি থাকে হেমন্ত কাল অবধি। তবে শরতে অধিক পরিমাণে ফুল ফোটে এবং ফুটন্ত ফুলের বাহারী রূপ দেখে চোখ জুড়িয়ে যায়।যে রূপের মায়ায় মুগ্ধ হয়ে শরৎ ঋতুর শাপলা ফুলকে নিয়ে অনেক কবি তাঁদের কাব্যের উপমায় শাপলা ফুলের রঙ রূপকে তুলে ধরেছেন ভিন্ন ভিন্ন ভাবে।শাপলা বর্তমান সময়ে বেশ জনপ্রিয় এক সবজি। তাই শাপলা ফুল ফোটার মৌসুমে এই শাপলা ফুল সংগ্রহ ও বিক্রয় নির্ভর করে অনেক বেকার লোকের জীবিকা নির্বাহের পথ হয়েছে সুগম।

তাছাড়া শাপলা ভেষজগুণ সমৃদ্ধ ফুল গাছ। মানব দেহের ক্যালসিয়ামের ঘাটতি পূরণে শাপলা অতুলনীয়। চুলকানি ও রক্ত আমাশয় নিরাময়েও বেশ উপকারী।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)