শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি প্রাণীসম্পদ দপ্তরের ঔষধ বিতরন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি প্রাণীসম্পদ দপ্তরের ঔষধ বিতরন
মঙ্গলবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি প্রাণীসম্পদ দপ্তরের ঔষধ বিতরন

---ষ্টাফ রিপোর্টার :: (৪ আশ্বিন ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪২মি.) প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি আয় বৃদ্ধিতে প্রাণিসম্পদ খাত বিশেষ ভূমিকা রাখতে জেলার বিভিন্ন উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও জেলা প্রাণী হাসপাতালে ৩লক্ষ টাকার ঔষধপত্র বিতরন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।
১৯সেপ্টেম্বর মঙ্গলবার সকালে জেলা প্রাণীসম্পদ দপ্তরের সভাকক্ষে এ ঔষধ বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রাণীসম্পদ দপ্তরের আহ্বায়ক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার বিভিন্ন উপজেলার ভেটেরিনারী সার্জনদের হাতে এ ঔষুধপত্র তুলে দেন।
অনুষ্ঠানে রাঙামাটি জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মনোরঞ্জন ধর, প্রাক্তন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সাখাওয়াত হোসেন, জেলা প্রাণী সম্পদ দপ্তরের ভেটেরিনারী সার্জন ডা. দেবরাজ চাকমা’সহ বিভিন্ন উপজেলার ভেটেরিনারী সার্জনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, আমিষের চাহিদা পূরণ, পুষ্টি নিরাপত্তা এবং দরিদ্রতা নিরসনে প্রাণিসম্পদের অবদান খুবই গুরুত্বপূর্ণ। মেধাবী ও বুদ্ধিদীপ্ত জাতি গঠনে প্রাণিজ আমিষ তথা দুধ, মাংস ও ডিমের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। প্রাণিসম্পদ একটি সম্ভাবনাময় ও লাভজনক শিল্প হিসেবে এ জেলায়ও প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, জেলার বহু পরিবার ও খামারী আজ কেবল উন্নত জাতের গাভী, স্বল্প পরিসরে ব্রয়লার/লেয়ার মুরগি পালন করে স্বাবলম্বিতার মুখ দেখেছে। তাই অন্যান্য সেক্টরের পাশাপাশি এই সেক্টরকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। তারই ধারাবাহিকতায় জেলা পরিষদ সাধারণ জনগন ও প্রকৃত খামারীদের প্রাণীসম্পদ উন্নয়নে এ সহযোগিতা করে যাচ্ছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)