মঙ্গলবার ● ১০ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » ফটো গ্যালারী » হবিগঞ্জে ক্রেতাদের নাগালের বাইরে সবজি
হবিগঞ্জে ক্রেতাদের নাগালের বাইরে সবজি
হবিগঞ্জ প্রতিনিধি :: (২৫ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৫মি.) হবিগঞ্জ শহর ও আশপাশের এলাকায় শাক-সবজির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। দিন তো দিন বাড়ছে সবজির দাম । জেলায় পর্যাপ্ত পরিমাণ শাক-সবজি উৎপাদন সত্ত্বেও হঠাৎ করে সেগুলোর দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। তাদের অভিযোগ কিছু অসাধু ব্যবসায়ী মজুদ রাখার কারণে এ সব নিত্য পণ্যের দাম দিন দিন বেড়ে চলছে। শহরের বিভিন্ন বাজারগুলো ঘুরে দেখা গেছে, কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩শ’ টাকায়। কেউ খুচরা একশ গ্রাম ক্রয় করতে চাইলে তার কাছে দাম চাওয়া হয় ৩০ টাকা। এছাড়া বেগুন ২০ টাকা বেড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে ১০০ টাকা, সাদা বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা, শিম ১১০ থেকে ১৩০ টাকা, হাইব্রিড টমেটো ১২০ টাকা। শসা ৭০ টাকা, চাল কুমড়া ৫০-৬০ টাকা, কচুর লতি ৭০ টাকা, পটল ৬০ টাকা, ঢেঁড়স ৭০ টাকা, ঝিঙা ৭০-৮০ টাকা, চিচিঙ্গা ৬০-৭০ টাকা, করলা ৭০-৮০ টাকা, কাঁকরোল ৫৫ টাকা, পেঁপে ৪০-৫০ টাকা, কচুরমুখী ৬০-৬৫ টাকা, আমড়া ৬০ টাকা, লেবু হালি প্রতি ২০ থেকে ৪০ টাকা, লালশাক ৩০ টাকা, পুঁইশাক ৪০ টাকা, লাউশাক ৩০ টাকা। মুলা শাক ২৫-৩০টাকা, বটবটি ৭০-৮০ টাকা, কাচঁ কলা ৪০-৫০ টাকা হালি, ডাটা ৩০-৪০ টাকা, ধনিয়া পাতা ৫ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা ব্যবসায়ীরা জানান, পাইকারি বাজারে শাক-সবজির দাম বেশি হওয়ায় আমাদেরকে ও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। পাইকারি ব্যবসায়ীরা জানান, সবজি ক্রয় করে নিয়ে আসতে প্রচুর টাকা গাড়ি ভাড়ার পাশাপাশি রাস্তায় রাস্তায় চাঁদা দিতে হয়। যে কারণে তুলনামূলভাবে কিছুটা বেশি নিতে হয় দাম। এছাড়াও বর্তমানে ঠিকমত বৃষ্টিবাদল না হওয়ায় অনেক ফসল নষ্ট হয়ে গেছে। যার ফলে অনেক শাক-সবজির দাম বেড়েছে। প্রশাসন বাজার সঠিক ভাবে মনিটরিং করলে দাম কমবে সবজির বাজারের এমনটাই মনে করছেন ভুক্তভোগী সাধারণ ক্রেতাগণ ।





রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ