শিরোনাম:
●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ
রাঙামাটি, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৬ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » খেলা » রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ : ক্রিকেট উপ-পরিষদ সদস্যদের পদত্যাগ
প্রথম পাতা » খেলা » রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ : ক্রিকেট উপ-পরিষদ সদস্যদের পদত্যাগ
সোমবার ● ১৬ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ : ক্রিকেট উপ-পরিষদ সদস্যদের পদত্যাগ

---ক্রীড়া প্রতিবেদক :: (১ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৬মি.) রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি এবং অনিয়মের অভিযোগ এনে জেলা ক্রিকেট উপ-কমিটির সদস্যরা পদত্যাগ করেছে।
আজ ১৬ অক্টোবর সোমবার দুপুরের দিকে শহরের বনরূপা এলাকার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এ কমিটি পদত্যাগর কথা স্বীকার করে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ক্রিকেট উপ-কমিটির আহবায়ক আবু সাদাৎ সায়েম, সদস্য সচিব জয়জিৎ খীসা, সদস্য শফিউল আযম, দেবেশ চাকমা, নাসের খান, মো. হান্নান, বেনু দত্ত ও দীপংকর খীসা পিকু।
সংবাদ সম্মেলনে বক্তাদের অভিযোগ, সাবেক ফুটবল খেলোয়ার ও রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুণ বিকাশ দেওয়ান একজন ফুটবল খেলোয়ার। তিনি ক্রিকেটার নন। ক্রিকেটার না হয়েও সংস্থার নিয়ম না মেনে বারবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর নির্বাচিত হওয়ার পাঁয়তারা করেন। আর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর সদস্য পদটি নিজে গ্রহণ না করে স্বাথের্র বিনিময়ে বিক্রি করে দেন।
সংবাদ সম্মেলনে ক্রিকেট উপ-পরিষদের অভিযোগ, এর পেছনে কলকাঠি নাড়ছেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুনীল কান্তি দে। তারই বুদ্ধিতে সাধারণ সম্পাদক ও রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার কর্মকান্ড আজ প্রশ্নবিদ্ধ। মুখ থুবড়ে পড়েছে জেলার ক্রীড়াঙ্গন।
বক্তারা জানান, বিসিবিতে কাউন্সিলর পাঠানোর পূর্বে সংশ্লিষ্ট উপ-কমিটি ও কার্যনির্বাহী কমিটির সাথে আলোচনা করে কাউন্সিলর নির্বাচিত করার নিয়ম। কিন্তু সাধারণ সম্পাদক বরুণ বিকাশ দেওয়ান এ নিয়ম না মেনে একক ভাবে সিদ্ধান্ত গ্রহণ করে নিজের নাম পাঠিয়ে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে। তার এ ধরণের কর্মকান্ড ক্রিকেট উপ-পরিষদ সদস্যদের জন্য অপমানজনক।
অবিলম্বে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা ও ক্রিকেটের স্বার্থে সাধারণ সম্পাদক পদ থেকে বরুণ দেওয়ান এর পদত্যাগ করার আহবান জানান ক্রীড়া সংগঠকরা।





আর্কাইভ