শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ
রাঙামাটি, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৭ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » নিখোঁজ কলেজ ছাত্রকে অক্ষত অবস্থায় ফেরত পেতে পরিবারের আকুতি
প্রথম পাতা » অপরাধ » নিখোঁজ কলেজ ছাত্রকে অক্ষত অবস্থায় ফেরত পেতে পরিবারের আকুতি
মঙ্গলবার ● ১৭ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিখোঁজ কলেজ ছাত্রকে অক্ষত অবস্থায় ফেরত পেতে পরিবারের আকুতি

---ঝিনাইদহ প্রতিনিধি :: (২ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৯মি.) ঝিনাইদহে নিখোঁজ কলেজ ছাত্রকে অক্ষত অবস্থায় ফেরত পেতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।
আজ মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বৃদ্ধ পিতা মোমিনুর রহমান সরকারের কাছে এই দাবী করেন। এ সময় নিখোঁজ মাকছুদের বৃদ্ধা মা ফিরোজা বেগম, ফুফু শাহানারা খাতুন, দাদি রহিমা খাতুন, চাচি আশুরা বেগম, বোন সুমাইয়া খাতুন, জান্নাতুল ফেরদৌস, ভাবি ফরিদা খাতুন ও চাচাতো ভাই আতিকুর রহমান উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, মাকছুদুর রহমান ওরফে মাসুদ রানাকে গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) থেকে পাওয়া যাচ্ছে না। তাকে একটি কালো গাড়িতে করে কে বা করা তুলে নিয়ে গেছে। চলতি বছরে কোটচাঁদপুর সরকারী কলেজ থেকে সে ডিগ্রী পাশ পরীক্ষা শেষ করেছে।

ঘটনার দিন হরিনদিয়া গ্রামের মসজিদ থেকে আসরের নামাজ আদায় করে মাকছুদ ও একই গ্রামের সামছুল আলমের ছেলে সাইফুল ইসলাম বের হলে একটি কালো রঙয়ের পাজেরো জীপে (ঢাকা মেট্রো-ঘ- ১৩-৭৭৬৯) অজ্ঞাত লোকেরা মোবাইল টাওয়ারের জন্য জমি দেখানোর কথা বলে নিয়ে যায়। পরে সাইফুলকে ছেড়ে দিলেও মাকছুদকে তারা নিয়ে যান। সেই থেকে আজো পাওয়া যাচ্ছে না মাকছুদকে। লিখিত বক্তব্যে আরো উল্লেখ করা হয়, গত শুক্রবার রাত ৭টার দিকে কোটচাঁদপুর থানায় জিডি করতে গেলে পুলিশ আমাদের লেখা জিডি পরিবর্তন করে সাদামাটা একটি জিডি (জিডি নং ৪৮২) গ্রহন করেন। সেই থেকে আমাদের আশংকা প্রশাসনের লোকজনই হয়তো মাকছুদকে নিয়ে গেছে। বৃদ্ধ পিতা মো: মোমিনুর রহমান জানান আমি ও আমার পরিবার সন্তানকে ফিরে পেতে ব্যকুল। আমার সন্তান কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়। তার নামে কোন মামলাও নেই। তার সন্তান যদি কোন অপরাধ করে থাকে তবে তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি মাকছুদকে জীবিত ফিরে আকুতি জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)