শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৭ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » তাজউদ্দীন মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা : সন্ধ্যা ৬টায় শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
প্রথম পাতা » গাজিপুর » তাজউদ্দীন মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা : সন্ধ্যা ৬টায় শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
মঙ্গলবার ● ১৭ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তাজউদ্দীন মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা : সন্ধ্যা ৬টায় শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৭মি.) শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা করা হয়েছে।

শিক্ষার্থীদের আজ ১৭ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে হল ত্যাগ করতে বলেছে কর্তৃপক্ষ।

১৬ অক্টোবর সোমবার দুপুরে পঞ্চম বর্ষের শিক্ষার্থী জাহাঙ্গীর হোসেন তার মায়ের এক্স-রে করতে অস্বীকৃতির জের ধরে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

সর্বশেষ ১৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে কর্মবিরতি করে বিক্ষোভে নামেন কর্মচারীরা। এ সময় শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে চতুর্থ বর্ষের ছাত্র মাহফুজুর রহমান ও তৃতীয় বর্ষের ছাত্র সীমান্ত সালেহিন এবং হাসপাতালের আউটসোর্সিং কর্মচারী
রাজিব, সজিব, পলাশ ও রাকিবসহ ৬জন আহত হন।

এর পর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

কলেজটির প্রিন্সিপাল ডাঃ মোঃ আসাদ হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। তবে পরীক্ষা ও এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম অব্যাহত থাকবে।

জানা গেছে, সোমবার দুপুরে মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী জাহাঙ্গীর হোসেন তার মায়ের এক্স-রে করাতে হাসপাতালের এক্স-রে কক্ষে নিয়ে যায়। কাগজে চিকিৎসকের স্বাক্ষর না থাকায় টেনিশিয়ান এক্স-রে করতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই ছাত্র ফিরে আসে।

পরে ছাত্ররা জোট বেঁধে এক্স-রে কক্ষে গিয়ে ভাংচুর করে। এ সময় সেখানে উপস্থিত আউটসোর্সিং কর্মচারী শাহীন বাধা দেয়ার চেষ্টা করেন।

একপর্যায়ে শিক্ষার্থী ও আউটসোর্সিং কর্মচারীদের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি বেধে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্র জানায়, আউটসোর্সিং কর্মচারীদের দুর্ব্যবহারে তারা অতিষ্ঠ। ক্ষিপ্ত ছাত্ররা তাদের নানা অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ করে।

মঙ্গলবার সকালে আউটসোর্সিং কর্মচারী ও শিক্ষার্থীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় বিক্ষোভ করে।

বেলা সাড়ে ১২টার দিকে দুই পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষ বেধে যায়। এতে ওই ৬ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ রয়েছে।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)