শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময়
রাঙামাটি, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৬ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর নির্বাচনী হাওয়া
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর নির্বাচনী হাওয়া
বৃহস্পতিবার ● ২৬ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর নির্বাচনী হাওয়া

---লামা (বান্দরবান) প্রতিনিধি :: (১১ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৫৮মি.) লামায় মৌচাক নির্বাচনে দুই সভাপতি প্রতিদ্বন্ধি বান্দরবানের বৃহত্তম সমবায়ী প্রতিষ্টান হিসেবে পরিচিত লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড। সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন চলতি মাসের ২৮ অক্টোবর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্টিত হবে। নির্বাচন পরিচালনা কমিটির ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের যাচাই-বাছাই ও প্রতীক বরাদ্ধের পর পরই পুরো এলাকা জুঁড়ে বিরাজ করছে নির্বাচনী হাওয়া। উপজেলা ও পাশের চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের প্রতিটি অলিগলিতেও শোভা পাচ্ছে প্রতিদ্বন্ধী প্রার্থীদের নানান রকম পোষ্টার, ফেষ্টুন ও ডিজিটাল ব্যানার। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।
কে হতে যাচ্ছেন সমিতির কর্ণধার এ নিয়ে ভোটারদের মাঝে চলছে গুঞ্জন। প্রতিবারের মত এবারো নির্বাচনকে ঘিরে চলছে ভোটার ও স্থানীয়দের মাঝে জল্পনা কল্পনা ও নানামূখী হিসাব নিকাশ। ভোটারদের মন জয় করতে ব্যবহার করছেন নানামুখী কৌশল। ভোটারদের অভিমত, সমিতিতে একক নিয়ন্ত্রন ও সিন্ডিকেট উৎপাটন করার প্রতিশ্রুতি দিবেন যারা, তারাই বিজয়ের হাসি হাসবেন। চেয়ারম্যান পদে আবদুর শুক্কুর ও এএম ইমতিয়াজ এবং সেক্রেটারী পদে মো. হানিফ ও নাজিম উদ্দিনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে জানিয়েছেন সাধারণ ভোটাররা।
স্থানীয়দের মতে, মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নির্বাচন হল একটি মিনি পার্লামেন্ট নির্বাচন। এ নির্বাচন জাতীয় ও স্থানীয় সরকার পরিষদ নির্বাচনকে হার মানাবে এমনটিই ধারণা অনেকের। প্রতি তিন বছর অন্তর অন্তর এ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৯২সালে ১২ জন সদস্য নিয়ে এ সমিতির পথচলা শুরু হলেও বর্তমানে সমিতির সদস্য সংখ্যা বেড়ে শিশুসহ ১০ হাজার জন। তম্মধ্যে এবার মোট ভোটার হয়েছেন ৩ হাজার ২৪২জন।
এবারে সমিতির নির্বাচনে ৩টি পদে ১২ প্রার্থী প্রতিদ্বদ্বিতা করছেন। চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, লামা আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.ইমতিয়াজ হারিকেন প্রতীক, লামামুখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর শুক্কুর চেয়ার প্রতীক ও লামা সরকারী উচ্চ বিদ্যলয়ের শরীর চর্চা শিক্ষক নুরুল ইসলাম (ফরিদ) দোয়াত কলম প্রতীক।
সাধারণ সম্পাদক পদে আনারস মার্কা নিয়ে মো. হানিফ, হাত পাখা শফিউল আলম ও টেলিভিশন প্রতীকে নাজিম উদ্দিন।
এছাড়াও ডিরেক্টর পদে থোয়াইনু মারমা, মো. সুলতান, নুরুজ্জামান, মোজাম্মেল হক ও শওকুতুল ইসলাম প্রতিদ্বন্ধিতা করছেন। এর আগে কোন প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় মো. ফরিদুল আলম সহ-সভাপতি পদে নির্বাচিত হন।
নির্বাচনে উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাবেদ মীরজাদা নির্বাচন কমিশনার, সমিতির বর্তমান সেক্রেটারী মো. হাবিবুর রহমান ও লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক সুলতান মাহমুদ এরশাদ সহকারী কমিশনারের দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
সমিতির অধিকাংশ ভোটার জানায়, সিন্ডিকেট ভেঙ্গে জনগনের কল্যানার্থে যে সকল নেতৃবৃন্দ সমিতির উন্নয়ন মূলক কর্মকান্ডে নিয়োজিত রাখবে এবং সমিতিকে দূর্নীতিমুক্ত সমিতি গঠনে ভূমিকা রাখবে, তাদেরকে ভোট প্রদান করে নেতা নির্বাচিত করা হবে। তারা আরও বলেন, চেয়ারম্যান ও সেক্রেটারী এ দুটি পদে লড়াই হবে হাড্ডাহাড্ডি।
সুত্রে জানান, সিন্ডিকেটের মাধ্যমে একটি মহল দীর্ঘদিন ধরে সমিতি পরিচালনা করে আসছে। এতে সদস্যরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। তাই এবারে চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়াটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর এ পদে লড়াই হবে দুই হাই স্কুলের প্রধান শিক্ষকের মধ্যে।
নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবদুর শুক্কুর সিএইচটি মিডিয়া টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, সমিতির সভ্য (ভোটার), পোষ্য ও অংশীদারদের অকুন্ঠ ভালবাসা ও সমর্থন নিয়ে সভাপতি পদে প্রার্থী হয়েছি। আশা করি ভোটাররা আমার কর্মকান্ড বিবেচনা করে নিশ্চয় আমাকে বিজয়ী করবেন।
এছাড়া নতুন উদ্যোক্তা সৃষ্টি করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
লামা উপজেলা সমবায় কর্মকর্তা ও সমিতির নির্বাচন কমিশনার মো. জাবেদ মীরজাদা বলেন, নির্বাচন অবাধ নিরপেক্ষ, সুষ্ঠ ও সুন্দর ভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত
মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র
বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর
মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা
জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন
চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)