শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে জাতীয় যুব দিবস পালিত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে জাতীয় যুব দিবস পালিত
বুধবার ● ১ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে জাতীয় যুব দিবস পালিত

---ষ্টাফ রিপোর্টার :: (১৭ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সন্ধ্যা ৭.৩০মি.) বিভিন্ন আয়োজনে রাঙামাটিতে জাতীয় যুব দিবস-২০১৭ পালিত হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে “যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন”-এই স্লোগানকে সামনে রেখে আজ ১ নভেম্বর বুধবার সকালে দিবসটি উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গন হতে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে গিয়ে শেষ হয়ে শিল্পকলা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, দেশের উন্নয়নমূলক কর্মকান্ডকে আরো বেগবান করতে মাদকমুক্ত যুব সমাজ গড়তে হবে। উন্নয়নের প্রধান বাধাই হচ্ছে মাদকাসক্ত যুব সমাজ। তিনি বলেন, মাদকাসক্ত ব্যাক্তি কখনোই কারো কল্যাণ ও উন্নয়ন করতে পারেনা, কারণ সে নিজেই অসুস্থ। তাই যুবসমাজকে মাদকমুক্ত করে কর্মদক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহন করেছে। তার মধ্যে এই যুব উন্নয়ন অধিদপ্তর। তিনি বলেন, যে দেশে যতবেশী কর্মদক্ষ জনবল রয়েছে সে দেশ তত উন্নত। তিনি বলেন, এই দপ্তর হতে বিভিন্ন ট্রেডে যুবদের প্রশিক্ষণ প্রদান করে ঋণ প্রদান করা হয় যাতে যুবরা আত্মকর্মসংস্থামুখী হয়ে দেশের উন্নয়নে সাথে সম্পৃক্ত হতে পারে। নিজের, পরিবারের, সভায় উপস্থিত যুবদের ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন না দেখে সমাজ তথা দেশের কল্যাণে জেগে স্বপ্ন দেখারও পরামর্শ দেন চেয়ারম্যান।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও যুব উন্নয়ন অধিদপ্তরের আহ্বায়ক চাঁন মুনি তংচঙ্গ্যা’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার ও জেলা সমবায় কর্মকর্তা ইউছুফ হাসান চৌধুরী। স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিব উল্যা বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সদর উপজেলা কর্মকর্তা নুরুল আবছার মানিক।
আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষণপ্রাপ্ত ৪০জন সেলাই প্রশিক্ষনার্থীদের মাঝে সেলাই মেশিন, যুব উন্নয়ন অধিদপ্তরে কম্পিউটার প্রশিক্ষনের সুবিধার্থে ৩টি ল্যাপটপ, প্রশিক্ষনার্থীদের সনদপত্র ও বিভিন্ন ট্রেডে যুবদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬লক্ষ ২০হাজার টাকার যুব ঋণ এবং আদর্শ যুব কল্যাণ সংগঠনকে ২০ হাজার ও শাপলা নারী উন্নয়ন সংগঠনকে ২৫ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন
মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা
কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু
মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না
কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল
হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল
মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু

আর্কাইভ