শুক্রবার ● ৩ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার
কালীগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৯ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ বিকাল ৩.৪৬মি.) গাজীপুরের কালীগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
গতকাল ২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ সাংবাদিকদের এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার দক্ষিণবাগ (মাঝিপাড়া) গ্রামের রওশন আলীর ছেলে জাকির হোসেন (৩৫), মৃত ওমর আলীর ছেলে আলামিন হোসেন (২৫), আফসু মাঝির ছেলে মামুন মাঝি (২৫) ও আবদুস সালাম মাঝির ছেলে আবদুস সাত্তার মাঝি (২৮)।
কালীগঞ্জ থানার ওসি মো. আলম চাঁদ জানান, গত ২৬ অক্টোবর রাত ৩টার দিকে ১৪-১৫ জনের অজ্ঞাত মুখোশ পরা সশস্ত্র ডাকাত দল উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামের সৌদি প্রবাসী নুরুল ইসলামের বাড়িতে প্রবেশ করে।
সেখানে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও বেশ কিছু মূল্যবান জিনিপত্রসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নেয়।
ডাকাতির সময় নুরুল ইসলামে স্ত্রী সাজেদা বেগম অজ্ঞাত এক ডাকাতের মুখোশ টেনে খুলে ফেলে। এ সময় ওই ডাকাত দৌড়ে পালিয়ে গেলেও সাজেদা বেগম তাকে চিনে ফেলেন। পরে তিনি অজ্ঞাত ১৪-১৫ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় অভিযোগ করেন।
সেই অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে থানায় মামলা হয়। ওই মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার ভোরে দক্ষিণবাগ গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে তারা ওই ডাকাতির সঙ্গে এবং অন্য ডাকাতির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এ ছাড়া মামলার অন্য আসামিদের ব্যাপারেও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। যা মামলার অগ্রগতিতে সহায়ক হবে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩