শুক্রবার ● ৩ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পুলিশি হয়রানীর প্রতিবাদে গ্রামবাসীর ঝাঁটা মিছিল
পুলিশি হয়রানীর প্রতিবাদে গ্রামবাসীর ঝাঁটা মিছিল
ঝিনাইদহ প্রতিনিধি :: (১৯ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ বিকাল ৩.৫৭মি.) ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশি হয়রানীর প্রতিবাদে এবার ঝাঁটা মিছিল করেছে গ্রামবাসী। বুধবার রাত ৯ টার দিকে পৌরসভাধীন কাশিপুর গ্রামের শতাধিক নারী-পুরুষ কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়ক ঝাঁটা নিয়ে বিক্ষোভ মিছিল করে। কাশীপুর গ্রামের শুকুর আলীর স্ত্রী চালিতা বেগম, সাইদুল ইসলাম স্ত্রী শিউলি বেগম, মিন্টু মিয়ার স্ত্রী চেয়ারী খাতুনসহ একাধিক ব্যক্তি জানায়, পুলিশ প্রায়ই তাদের গ্রামে সাদা পোশাকে এসে যার তার বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। তারা জানায়, কালীগঞ্জ থানার এসআই কওসার আলম এবং একজন কনেস্টবল গতকাল বুধবার রাতে সাদা পোশাকে এসে তাদের বিভিন্ন ভাবে হয়রানী করে। বুধবার রাত ৯ টার দিকে কাশিপুর গ্রামের শুকুর আলীর বাড়িতে প্রবেশ করে। এ সময় গৃহবধূ চালিতা বেগম তার বাড়িতে আসার কারন জানতে চাইলে ওই দারোগা ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এসময় প্রতিবেশি শতাধিক নারী-পুরুষ ঐক্যবদ্ধ হয়ে দারোগা কওসার আলমকেক ধাওয়া করে। এ সময় দারোগা মটর সাইকেলের হেড লাইট বন্ধ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে কোটচাঁদপুরের দিকে চলে যান। এরপর গ্রামের অসংখ্য নারী-পুরুষ কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কে এসে ঝাঁটা মিছিল করে। সে সময় তারা পুলিশের অত্যাচার নির্যাতন বন্ধ কর, করতে হবে বলে স্লোগান দেয়। পরে খবর পেয়ে কালীগঞ্জ থানার এসআই নিরব হোসেন ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার এসআই কওসার আলম বলেন, আমি সেখানে ওয়ারেন্ট ভুক্ত এক আসামি ধরতে গিয়েছিলান। কেউ তাকে ধাওয়া দিয়েছে এমন ঘটনা সে অস্বীকার করেন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান খান জানান, এসআই কওসার সেখানে আসামি ধরতে গিয়েছিল। আর রাতেই আমি সেখানে পুলিশ পাঠিয়েছিলাম তবে এ ঘটনার সত্যতা পাওয়া যায়নি।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩