শিরোনাম:
●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
রাঙামাটি, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » জাতীয় » আজ ৩ নভেম্বর হালুয়াঘাটের ‘ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস’
প্রথম পাতা » জাতীয় » আজ ৩ নভেম্বর হালুয়াঘাটের ‘ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস’
শুক্রবার ● ৩ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আজ ৩ নভেম্বর হালুয়াঘাটের ‘ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস’

---ময়মনসিংহ অফিস :: (১৯ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ বিকাল ৫.০৬মি.) আজ ৩ নভেম্বর ময়মনসিংহের হালুয়াঘাটের ‘ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস’। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এ দিনটি এক গৌরবময় দিন হিসেবে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত হালুয়াঘাট উপজেলার প্রত্যন্ত অঞ্চলের এই ‘তেলিখালী’ এলাকা ‘৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধের এক ঐতিহাসিক রণাঙ্গণের নাম।

আজ থেকে ৪৬ বছর আগে ৩ নভেম্বরের এই দিনে ‘মা-মাটি ও অসহায় বাঙ্গালী জাতিকে মুক্ত করতে’ এদেশের দামাল ছেলেরা নিজের জীবনকে তুচ্ছ করে শত্রুসেনা হানাদারদের উপর ঝাঁপিয়ে পড়েছিল মুক্তির প্রত্যাশায় এই ‘তেলিখালী রণাঙ্গণে।’ মুক্তি সেনাদের দৃঢ় সম্মুখ সমরে রক্তাক্ত প্রান্তর হয়ে উঠেছিল ‘তেলিখালী’ এলাকা। পবিত্র মাটিকে মুক্ত করার প্রত্যয়ে জীবন যুদ্ধের এ সম্মুখ সমরে লালে লাল রক্ত অকাতরে বিলিয়ে দিয়ে মুক্তিযোদ্ধারা ‘তেলিখালী’ জয় করে বিজয়ের ‘লাল সবুজ পতাকা’ উড়িয়ে ছিল সেদিন।

বাংলার পবিত্র মাটিকে মুক্ত করতে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর ২৮ জন গর্বিত সন্তান সেদিন অকাতরে শহীদের খাতায় নাম লিখেছিলেন। তাঁদের পবিত্র বুকের তাজা রক্তের বন্যায় সেদিন পতন হয়েছিল হানাদার বাহিনীর একটি বিশাল শক্তিশালী ঘাঁটির। ‘৭১ এ মুক্তিযুদ্ধের ‘ঐতিহাসিক তেলিখালী’র এই গর্বিত বিজয় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে মুক্তিযোদ্ধাদের দেশমাতৃকাকে মুক্ত করার পথে নতুন করে সাহস যোগায়। সেইসাথে তরুণ তুর্কিদের দৃঢ় মনোবলে এগিয়ে যাওয়ার প্রত্যয়কে আরো সহজ করে দেয়। ‘তেলিখালীর বিজয়’ মুক্তিযোদ্ধাদের দেশের মাটিকে মুক্ত করতে জীবনকে অকাতরে বিলিয়ে দেয়ার উৎসাহে বিজয়ের পথযাত্রা ত্বরান্বিত করায় দ্রুততম সময়েই উড়েছিল বাংলার মাটিতে ‘লাল সবুজ পতাকা’।

স্বাধীনতা যুদ্ধের পর থেকেই ৩ নভেম্বর ‘ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবসকে’ সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। ৩ নভেম্বর সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনার পর সমাধিস্থলে পুস্পমাল্য অর্পণ, বীর শহীদদের কবর জিয়ারত, দোয়া মাহফিল, ঐতিহাসিক তেলিখালী দিবসের তাৎপর্য শীর্ষক স্মৃতিচারণ সভা,বীর মুক্তিযোদ্ধা ও অতিথিবৃন্দের আপ্যায়ন, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন,সংগীতানুষ্ঠান,
প্রামাণ্য চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটিকে স্মরণীয় করে রাখা হবে। পাশাপাশি শহীদদের স্বজন,আগত সুধীজন ও আগামি প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে তা জানতে উৎসাহিত করা হবে।





জাতীয় এর আরও খবর

বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)