শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১১ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » শহীদ আহ্সান উল্লাহ মাস্টার অডিটোরিয়াম উদ্বোধন
প্রথম পাতা » গাজিপুর » শহীদ আহ্সান উল্লাহ মাস্টার অডিটোরিয়াম উদ্বোধন
শনিবার ● ১১ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শহীদ আহ্সান উল্লাহ মাস্টার অডিটোরিয়াম উদ্বোধন

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৭ কার্তিক ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৮মি.) গাজীপুর জেলা শহরস্থ জয়দেবপুর প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) শহীদ আহ্সান উল্লাহ মাস্টার অডিটোরিয়াম উদ্বোধন করা হয়েছে।

আজ ১১ নভেম্বর শনিবার সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ওই অডিটোরিয়ামের উদ্বোধন করেন।

জয়দেবপুর পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট (অতিরিক্ত দায়িত্ব) মোঃ হাসানারুল ফেরদৌসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-টঙ্গী-২ আসনের প্রয়াত সংসদ সদস্য শহীদ আহ্সান উল্লাহ মাস্টার এমপির ছেলে যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল শেখ, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর এর ঢাকা বিভাগীয় উপ-পরিচালক ইন্দ্র ভূষণ দেব, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপিত এ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, যুগ্ম সম্পাদক মো. আতাউল্লাহ মন্ডল ও সদস্য এ্যাডভোকেট আব্দুল হাদী শামীম প্রমুখ।

পরে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠান উপস্থাপনা করেন পিটিআইয়ের ইন্সট্রাক্টর (সাধারণ) মো. সুলতান উদ্দিন মোকামী ও ইন্সট্রাক্টর (বিজ্ঞান) ফারহানা আজাদ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, শেখ হাসিনা হৃদয়হীনা নন। রোহিঙ্গাদের দেশে আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী সারা দুনিয়ার কাছে যে সমবেদনার অবস্থার সৃষ্টি করেছেন, এরপরও কি বলবেন শেখ হাসিনা হৃদয়হীনা।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর দক্ষতায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, বিনিয়োগ, রেমিটেন্স বৃদ্ধিসহ সকল বিষয়ে দেশ এগিয়ে গেছে। একজন বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলে আমরা বাংলাদেশ পেয়েছি। একজন শেখ হাসিনা না হলে বঙ্গবন্ধুর হত্যার বিচার হতো না, স্বপ্নের পদ্মা সেতু হতো না। আজকের বাংলাদেশের ধারাবাহিক সরকারের নমুনা এইভাবে দেখাতে পারতো না।

পিতার হত্যাকান্ড নিয়ে অনেক কেঁদে ছিলেন তিনি। তারপরও তিনি হাল ছেড়ে দেননি। নিজের জীবনের মায়া করেননি।

তিনি আরও বলেন, এখনও নাগিনীরা বিষাক্ত নিঃশ্বাস ফেলছে। কখন কি হয়, এরমধ্যে দিয়েও আমাদের প্রধান মন্ত্রী শেখ হাসিনা মাথা ঠান্ডা রেখে আজকের এ দেশটি চালাচ্ছেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ আগস্ট গাজীপুরে জয়দেবপুর পিটিআইয়ে অডিটোরিয়াম ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালিন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. মো. আফছারুল আমীন। এলজিইডি’র তত্ত্বাবধায়নে ১১কোটি ২২লাখ ৮৮হাজার ৯শ ৮২টাকা ব্যয়ে অত্যাধুনিক এ ভবনটি নির্মাণ কাজ সম্পন্ন হয়।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)