শিরোনাম:
●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৩ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ৪র্থ শ্রেণীর প্রাইমারি বৃত্তি প্রদান
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ৪র্থ শ্রেণীর প্রাইমারি বৃত্তি প্রদান
সোমবার ● ১৩ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে ৪র্থ শ্রেণীর প্রাইমারি বৃত্তি প্রদান

---ষ্টাফ রিপোর্টার :: (২৯ কার্তিক ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৪৭মি.) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রবর্তিত ৪র্থ শ্রেণীর প্রাইমারি বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।
আজ সোমবার রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্টীর ইন্সটিটিউট মিলনায়তনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা ৩শ৪৯ জন শিক্ষার্থীদের মাঝে ৪ লক্ষ ৬ হাজার টাকার বৃত্তি প্রদান করেন।
বৃত্তিপ্রাপ্তদের মধ্যে অনন্য মেধায় ২২জনকে ২হাজার টাকা, ট্যালেন্টপুলে ৭১জনকে ১হাজার ৫শত টাকা এবং ২৫৬ জন শিক্ষার্থীকে সাধারণ গ্রেডে ১হাজার টাকা করে মোট ৪লক্ষ ৬হাজার ৫শত টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
শিক্ষা কমিটির আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মানোয়ারা আক্তার জাহান,অমিত চাকমা রাজু, রিদীপ কান্তি দাশ, রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মো. ইউসুফ সিদ্দিকী ও জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওশন আলী।
রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, পার্বত্য অঞ্চলের শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটি জেলা পরিষদ ৪র্থ শ্রেণীর প্রাইমারী বৃত্তি পরীক্ষা প্রচলন করেছে। জেলা পরিষদ প্রাইমারী শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন শিক্ষার প্রাথমিক স্তরকে শিক্ষক অভিভাবকদেরও আরো বেশী গুরুত্ব দিতে হবে । প্রাথমিক শিক্ষার মান ভালো না হলে কোন শিক্ষার্থীই তার অভিষ্ঠলক্ষ্যে পৌছেতে পারবে না বলে তিনি উল্লেখ করেন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পার্বত্য অঞ্চলের শিক্ষার মানউন্নয়ন বৃদ্ধির লক্ষ্যে আরো বেশী গুরুত্ব দিতে শিক্ষক অভিভাবকদের আহ্বান জানান। তিনি বলেন, একটি ভবনের ফাউন্ডেশন যদি সঠিকভাবে করা না হয়, সে ভবন বেশীদিন টিকে না। তাই প্রাথমিক পর্যায় থেকে শিক্ষাথীদের শিক্ষারমান ভালো করতে হবে। না হলে কোন শিক্ষার্থী তার অবিষ্টলক্ষ্যে পৌঁছেতে পারবে না। এ লক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ২০০৩ সাল থেকে প্রাথমিক শিক্ষা বৃত্তি চালু করেছে। তিনি বলেন, এ বৃত্তি শিক্ষার্থীদের আগামীতে ভালো ফলাফল নিয়ে আনতে সহায়ক ভুমিকা রাখবে। তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষিত জাতি গঠন ও শিক্ষার মান উন্নয়নে ২৬হাজার বেসরকারী স্কুল সরকারীকরণ ও বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই পৌছে দিচ্ছে। সরকারের প্রদত্ত সুবিধাগুলোকে কাজে লাগিয়ে সমৃদ্ধশালী দেশ গঠনে আমাদের সেভাবে কাজ করতে হবে।
পরে রাঙামাটি জেলা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত ৪র্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ অনন্য মেধা ও ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তদের ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়। ২০০৩ সাল থেকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রতি বছর প্রাথমিক পর্যায়ে এ বৃত্তি দিয়ে আসছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)