শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক
রাঙামাটি, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২১ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরগঞ্জে কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো.শহীদুল্লাহ্ আয়াকে ধর্ষণ চেষ্টা
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরগঞ্জে কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো.শহীদুল্লাহ্ আয়াকে ধর্ষণ চেষ্টা
মঙ্গলবার ● ২১ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো.শহীদুল্লাহ্ আয়াকে ধর্ষণ চেষ্টা

---স্টাফ রিপোর্টার,ঈশ্বরগঞ্জ :: (৭ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.১৭ মি.) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো.শহীদুল্লাহ্ বিরুদ্ধে ওই প্রতিষ্ঠানে কর্মরত আয়াকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনার বিচার চেয়ে অাজ ২১ নভেম্বর মঙ্গলবার বিক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ শেষে অধ্যক্ষের মোটর সাইকেল ভাংচুর ও অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখে । খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রেণ আনে ।

এ সময় উপজেলা মহিলা পরিষদের সভানেত্রী মায়া রানি সরকার ও সাধারণ সম্পাদিকা আনোয়ারা পারভীন বীনা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ।

সরেজমিন পরিদর্শনকালে জানা গেছে , গত বুধবার আয়াকে (১৫ নভেম্বর) সকালে বাড়ি থেকে অধ্যক্ষ শহীদুল্লাহ তাড়াতাড়ি মাদ্রাসায় আসতে বলেন । মাদ্রাসায় আসার পর উপস্থিত একমাত্র দপ্তরি ভুলু মিয়াকে অধ্যক্ষ স্যালাইন আনতে বাজারে পাঠান । পরে অধ্যক্ষ আয়াকে পাশের ভবনের দোতলায় ঝাড়– দেওয়ার জন্য বলে । পরে নির্জনতার সুযোগে ঝাড়– দেওয়ার সময় অধ্যক্ষ আয়াকে কুপ্রস্তাব দেয় । আয়া প্রস্তাবে রাজি না হলে জোরপুর্বক জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে । এসময় আয়া চিৎকারের ভয় দেখালে অধ্যক্ষ বিষয়টি প্রকাশ না করার জন্য আয়ার পা ধরে ক্ষমা চান। পরে দোতলা থেকে নেমে আসার পর আয়ার সাথে দপ্তরি ভুলু মিয়ার সাথে দেখা হলে ঘটনাটি খুলে বলেন । ভুলু মিয়া প্রতিষ্ঠানের স্বার্থে আয়াকে বিষয়টি গোপন রাখতে বলেন । জেডিসি পরীক্ষার কারণে মাদ্রাসা বন্ধ থাকার পর গত সোমবার (২০ নভেম্বর) মাদ্রাসা খোলার পর বিষয়টি মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক ও এলাকাবাসীকে জানালে এনিয়ে তোলপাড় সৃষ্টি হয় ।

ভুক্তভোগী আয়া (৪০) জানান, অধ্যক্ষ শহীদুল্লাহ দীর্ঘদিন ধরে আমাকে কুপ্রস্তাবের পাশাপাশি বিভিন্ন আর্থিক সুবিধার প্রস্তাব দিয়ে আসছিল । গত ঈদের আগেও তার খালি বাসায় আমাকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। তখন আমি অধ্যক্ষের পা ধরে ক্ষমা চেয়ে কোনোরকমে বাসা থেকে বের হয়ে আসি । অধ্যক্ষ বিষয়টি গোপন না রাখলে মাদ্রাসা থেকে প্রাপ্ত সকল সুযোগ সুবিধা বন্ধ করে দেয়ার হুমকি দেয় ।

এ ব্যাপারে জানতে চাইলে অধ্যক্ষ মো. শহীদুল্লাহ তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান জানান বিষয়টি আমি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সংসদ সদস্য ফখরুল ইমাম বলেন, এ ঘটনায় অধ্যক্ষ দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী তার বিচার হবে ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)