মঙ্গলবার ● ২১ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষার্থীর পাশে মানিকছড়ি কলেজ ছাত্রলীগ
দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষার্থীর পাশে মানিকছড়ি কলেজ ছাত্রলীগ
মানিকছড়ি প্রতিনিধি :: (৭ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৩২ মি.) মানিকছড়ি গিরিমৈত্রী ডিগ্রি কলেজে অধ্যয়নরত দুই মেধাবী শিক্ষার্থী সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত হলেও অর্থ সংকটে চিকিৎসায় হিমশিম খাচ্ছিল। ফলে কলেজ ছাত্রলীগের উদ্যোগে আজ ২১ নভেম্বর আহতদের চিকিৎসায় নগদ অনুদান তুলে দিয়েছেন উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
সকাল সাড়ে ১১টায় কলেজ হল রুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মংচাইঞো মারমার উপস্থিতিতে ডিগ্রি ২য় বর্ষের মেধাবী ছাত্র জেসমিন আক্তার রিমি ও মো. হাসান এর পরিবারের হাতে নগদ ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা তুলে দেন উপজেলা আওয়ামীলীগ.যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। এ সময় আহতদের পরিবার ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক,ছাত্রলীগের কলেজ শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ নেতা মো. আকতার হোসেন ভূইঁয়া, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. সামায়ন ফরাজী সামু, যুগ্ন সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল,সাংগঠনিক সম্পাদক মো. আসাদুল ইসলাম,কলেজ ছাত্রলীগ সভাপতি রাজীব কুমার নাথ, সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাসান ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবু জাফর প্রমূখ।





খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা