শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৮ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » ইছামতি নদীর তলদেশ থেকে বেরুচ্ছে গ্যাস
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » ইছামতি নদীর তলদেশ থেকে বেরুচ্ছে গ্যাস
মঙ্গলবার ● ২৮ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইছামতি নদীর তলদেশ থেকে বেরুচ্ছে গ্যাস

---ময়মনসিংহ অফিস :: (১৪ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫০ মি.) ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের দুর্গম প্রত্যন্ত পল্লী তালুকদানা দিয়ে প্রবাহিত ইছামতি নদীর তলদেশ থেকে বুদবুদ গ্যাস বেরুচ্ছে। স্থানীয় কৌতুহলী জনতা বিষয়টি দেখে এতে আগুন ধরিয়ে দিলে রবিবার রাত থেকে তা অনবরত জ্বলছে।

প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায়, ওই গ্রামের ইয়াছিন আলী নামে এক ব্যক্তি বাড়ির কাছেই ইছামতি নদীতে রবিবার মাছ ধরতে গিয়ে পানির নিচ থেকে অস্বাভাবিক বুদবুদ বেরুতে দেখেন। এ সময় তিনি স্থানীয় লোকজনকে জড়ো করে পরে ‘গ্যাস সন্দেহে স্থানটির চারদিকে বালু দিয়ে ভরাট করে দেন এবং এতে আগুন ধরিয়ে দিলে তা জ্বলে উঠে।’

পরে এ খবর মুহুর্তেই চারিদিকে ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ঢল নামে। ২৮ নভেম্বর মঙ্গলবার শেষ খবর পাওয়া পর্যন্ত বুদবুদ গ্যাসে একটানা আগুন জ্বলছে।

এদিকে স্থানীয়রা জানান, নদীতে আগুন দেয়া বুদবুদের স্থান ছাড়াও পাশের আরো বেশ কয়েকটি স্থানে পানির নিচ থেকে বুদবুদ বেরোচ্ছে। তবে এলাকার লোকজনের এ বিষয়ে কোন ধারণা না থাকায় তার ভয়ে ভয়ে সময় পার করছে।

একটি সূত্রে জানাযায়, ৯/১০ বছর আগে পেট্রোবাংলার অধীনে বাপেক্স নামে তেল-গ্যাস অনুসন্ধানকারি একটি স্বতন্ত্র কোম্পানি ফুলপুর ও আশপাশে ভূ-গর্ভস্থ ড্রিলিং ও সিসমিক সার্ভে করে। এতে তারা আশানুরূপ কোন ফল না পেয়ে খালি হাতে ফিরে যায়।

ফুলপুরের সিংহেশ্বর ইউপি চেয়ারম্যান ডা. আব্দুল মোতালেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইছামতি নদীর ওই স্থান ছাড়াও পাশের কয়েকটি স্থানে পানির নিচ থেকে বুদবুদ উঠছে। স্থানীয়রা সেখানে সতর্কবানী জারি করার আহবান জানান।

এ ব্যাপারে ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী জানান, সোমবার রাতে তাদের (তিতাসের কর্মকর্তাদের)সাথে কথা হলে তিতাস গ্যাসের একজন কর্মকর্তা জানান, সরেজমিন পরিদর্শন করে দেখার পর পরীক্ষার জন্য পেট্রোবাংলার কর্মকর্তারাই এখানে আসবেন।





প্রকৃতি ও পরিবেশ এর আরও খবর

নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন
দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)