শিরোনাম:
●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
রাঙামাটি, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » অন্যের জমির বাড়ীঘর ভেঙ্গে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ
প্রথম পাতা » অপরাধ » অন্যের জমির বাড়ীঘর ভেঙ্গে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ
শুক্রবার ● ১ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অন্যের জমির বাড়ীঘর ভেঙ্গে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ

---ঝিনাইদহ প্রতিনিধি :: (১৭ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩৬মি.) মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। দেশের প্রত্যেকটি নাগরিক তাদের সম্মান করে থাকে। কিন্তু কিছু মুক্তিযোদ্ধা নামধারী সন্ত্রাসী যারা স্বাধীনতা যুদ্ধের সময় শত্রুপক্ষের সাথে যুদ্ধ করার চাইতে এলাকায় তান্ডব চালিয়ে নিজ স্বার্থ হাসিল করেছিল তাদের কারণে এখনও সমাজ জীবনে হাজারো সমস্যা তৈরী হচ্ছে। আর ঐ সব মুক্তিযোদ্ধা নামধারীদের অপকর্মের খেসারত দিতে হচ্ছে নিরীহ সাধারণ জনগণকে। তেমনি একটি রক্তাক্ত ঘটনায় নিজ বাড়িঘর থেকে উচ্ছেদ হয়ে পথে পথে ঘুরছে বেশ কিছু শান্তিপ্রিয় মানুষ। দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অতিষ্ঠ রয়েছে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগ সরকার। মুক্তিযোদ্ধাদের কল্যাণে সব কিছুই করছে বর্তমান সরকার। কোটি কোটি টাকা ব্যায়ে দেশের প্রতিটি জেলা – উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন তৈরী করছে মুক্তিযোদ্ধাবান্ধব এ সরকার। ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন তৈরীর জন্য সরকার টাকা বরাদ্দ দিলেও জমির অভাবে ভবনটি তৈরী করা যাচ্ছিল না। এমনি এক সময় বন্ধু সেজে এগিয়ে আসেন মাগুরায় বসবাসকারী মুন্সি ফেরদৌস নামের এক ব্যাক্তি। তিনি মহেশপুরস্থ তার আপন ভাই ও বোনদের মামলা জনিত কারণে শায়েস্তা করতে গত ১৯-০১-২০১৬ তারিখে মহেশপুর সাব-রেজিষ্ট্রি অফিসে ৫২২ নম্বর দলিলের মাধ্যমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহেশপুর উপজেলা কমান্ডের নামে ১০৯ নম্বর মহেশপুর মৌজার (এসএ ভূল খতিয়ান-৭২৭) ও ৭২৯ নম্বর খতিয়ানভূক্ত এসএ ৫৬৬ নম্বর দাগ হতে সৃষ্ট আরএস ডিপি ৬১৬ নম্বর খতিয়ানভূক্ত ১৬১১ নম্বর আরএস দাগের ৪৩. ৭৫ শতক জমির মধ্যে ১০ শতক জমি ( যা মহেশপুরস্থ চৌগাছা বাসস্ট্যান্ডের পশ্চিমে অবস্থিত) দান করেন। কিন্তু দানকৃত সম্পত্তি নিয়ে মুন্সি ফেরদৌসের সাথে দীর্ঘদিন ধরে হামিদুল হক গং এর সাথে ঝিনাইদহ জজ আদালতে দেওয়ানী-৯/ ২০১৫, মিস-১১/ ২০০৩, দেওয়ানী-৯/ ১৯৯১ (রুপান্তরিত হয়ে বর্তমানে ৪৩/৯৯ নামে চলমান) মামলা রয়েছে। তাছাড়া মুক্তিযোদ্ধা সংসদের নামে মুন্সি ফেরদৌস যে সম্পত্তি দান করেছেন সে সম্পত্তি তার মাতা মোছাঃ ফজিতুন্নেছার নিকট থেকে জোরপূর্বক হেবা দলিলের মাধ্যমে মালিক সেজে দান করেছেন। কিন্তু মাতা ফজিতুন্নেছা বাদী হয়ে ঐ হেবা দলিল বাতিলের জন্য ঝিনাইদহ সহকারী জজ আদালতে দেওয়ানী ৩২/২০১২ নম্বর মামলা করেছেন। যা চলমান রয়েছে।

মুক্তিযোদ্ধা সংসদের নামে মুন্সি ফেরদৌস জমি দান করার পর হামিদুল হক গং প্রতিকার চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ বিভিন্ন দ্প্তরে আবেদন করেন। আদালতে বিচারাধীন অবস্থায় জমিটি মুক্তিযোদ্ধা সংসদের নামে রেজিষ্ট্রির পর হামিদুল হক গং ঝিনাইদহ সহকারী জজ আদালতে ৯/২০১৫ নম্বর দেওয়ানী মামলা দায়ের করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের স্থগিতাদেশ চেয়ে আবেদন করলে আদালত গত ২৩-২-২০১৬ তারিখে ঐ জমিতে স্থিতিবস্থা বজার রাখার আদেশ প্রদান করেন। দানকৃত আর এস ১৬১১ দাগের জমিতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ না করে ও আদালতের আদেশ অমান্য করে গত ২৬-২-২০১৬ তারিখে মহেশপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মালেক গাজীর নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা ঐ ( এসএ ভূল খতিয়ান ৭২৭) ও ৭২৯ নম্বর খতিয়ানভূক্ত এসএ ৫৬৬ নম্বর দাগ হতে সৃষ্ট আরএস ডিপি ৬১৬ নম্বর খতিয়ানভূক্ত ১৬১৩ নম্বর আরএস দাগে (যা মহেশপুরস্থ চৌগাছা বাসস্ট্যান্ডের পুর্ব পার্শ্বে অবস্থিত) বসবাসকারী হামিদুল হক গংএর বাড়ি-ঘর ভাংচুর করে ১৪/১৫জন নারীকে বাড়ি থেকে বের করে রাস্তার উপর শ্লীনতার হানী ঘটিয়ে রক্তাক্ত জখম করে জোরপূর্বক উচ্ছেদ করে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমানের সহযোগীতায় ১০.৩৭ শতক জমি দখল করে ক্ষমতার দাপটে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ শুরু করেন। হামিদুল হক গং এর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পর্যায়ক্রমে নালিশী জমাজমি সরেজমিন তদন্ত করে রিপোর্ট প্রদানের জন্য ৪টি কমিশন নিযুক্ত করে রীট প্রদান করেন। সিনিয়র এ্যাডভোকেট ইরশাদ আলীকে ৪ নম্বর এ্যাভোকেট কমিশনার নিযুক্ত করে রিপোর্ট দিতে নির্দেশ দিলে এ্যাডভোকেট ইরশাদ আলী গত ৪-৬-২০১৭ তারিখে উভয় পক্ষকে নোটিশ প্রদান করে সরেজমিন তদন্ত করে ১৩-৬-২০১৭ তারিখে আদালতে রিপোর্ট দাখিল করেন। আদালতের স্থিতিবস্থা বহাল থাকাবস্থায় আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মুক্তিযোদ্ধা সংসদের তৎকালীন কমান্ডার মালেক গাজী গং নির্মাণ কাজ অব্যাহত রাখেন। যার নির্মাণ কাজ এখন সমাপ্তির পথে। মহেশপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মালেক গাজীর বিরুদ্ধে প্রায় ৭ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে মহেশপুর উপজেলা প্রশাসন তদন্ত করছে। মুক্তিযুদ্ধকালীন সময়ে তার নেতিবাচক কর্মকান্ডের ঘটনা ও এইচএসসি পাশ করে ডক্টরেট ডিগ্রী অর্জনের বিষয়ে মুখরোচক কাহিনী মহেশপুরের বাতাসে ভেসে বেড়াচ্ছে।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)