শিরোনাম:
●   কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত ●   ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা
রাঙামাটি, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ফিলিং স্টেশনের ম্যানেজারকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই
প্রথম পাতা » অপরাধ » ফিলিং স্টেশনের ম্যানেজারকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই
রবিবার ● ৩ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফিলিং স্টেশনের ম্যানেজারকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

---গাজীপুর জেলা প্রতিনিধি :: টে(১৯ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১০ মি.) গাজীপুরের শ্রীপুরে নিয়ামত আলী (৩৫) নামে এক সিএনজি ফিলিং স্টেশনের ম্যানেজারকে কুপিয়েছে ছিনতাইকারীরা। এ সময় তার কাছে থাকা দশ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

৩ ডিসেম্বর রবিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার গিলারচালা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হাজী মফিজ উদ্দিন সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

আহত নিয়ামত আলী কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বেতেরকান্দি গ্রামের রুহুল আমিনের ছেলে।

ফিলিং স্টেশনের মালিক মো. তাজুল ইসলাম বলেন, সকালে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার জন্য একটি ব্যাগে করে ১০ লাখ টাকা এবং আট লাখ ৪৩ হাজার ৯৫৩ টাকার দুটি পে-অর্ডার নিয়ে স্টেশনের সামনেই গাড়ির জন্য অপেক্ষা করছিলেন নিয়ামত।

তিনি বলেন, এ সময় দুই ‘ছিনতাইকারী’ মোটরসাইকেলে এসে টাকার ব্যাগটি নিয়ে টানাটানি করছিল। এ সময় নিয়ামত চিৎকার করলে ছিনতাইকারীরা একটি চাপাতি দিয়ে তার ডান হাতে কোপ দিলে ব্যাগটি হাত থেকে পড়ে যায়। তারা ব্যাগটি তুলে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

তাজুল বলেন, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তায় এ.কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ.কে মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক ডাঃ মো. সাইফুল ইসলাম বলেন, নিয়ামতের ডান হাতের রগ কেটে গেছে। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামিল রাশেদ জানান, শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।





আর্কাইভ