বুধবার ● ৬ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সম্মাননা
গাজীপুরে শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সম্মাননা
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২২ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০২মি.) গাজীপুরে জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ ৫ জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে। গাজীপুর জেলা শহরের ভাওয়াল রাজবাড়ী মাঠে ৬ ডিসেম্বর বুধবার দুপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ এবং ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় এই সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।
গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাজীপুরের সিভিল সার্জন ডা. সৈয়দ মো. মঞ্জুরুল হক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. জাকির হোসেন প্রমুখ।
পাঁচটি ক্যাটাগরিতে সম্মাননাপ্রাপ্ত জয়িতারা হলেন-কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামের শামসুজ্জামানের স্ত্রী কানিজ ফাতেমা (সমাজ উন্নয়নে অবদান), শ্রীপুর উপজেলার আশুলিয়াপাড়া গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে মোছা. সালমা আক্তার (শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী), কালীগঞ্জ উপজেলার বালীগাঁও গ্রামের নিরঞ্জন চন্দ্র দাসের স্ত্রী ইতি রানী দাস (অর্থনৈতিক সাফল্য অর্জনকারী), কালীগঞ্জ উপজেলার বালীগাঁও গ্রামের মৃত মো. ছিদ্দিকুর রহমানের স্ত্রী মিনারা বেগম (সফল জননী), কালিয়াকৈর উপজেলার বলিয়াদী গ্রামের শাহীন চৌধুরীর মেয়ে ঝুমুর আক্তার (নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু)।
অনুষ্ঠানে ৬১টি স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মধ্যে ১৪ লাখ ৬৫ হাজার টাকা অনুদান চেক বিতরণ করা হয়।





গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা