শিরোনাম:
●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
রাঙামাটি, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১১ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » সিলেটে ডকুমেন্টেশন ফর এক্সপার্ট-ইমপোর্ট প্রসিডিউর’ শীর্ষক সেমিনার
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » সিলেটে ডকুমেন্টেশন ফর এক্সপার্ট-ইমপোর্ট প্রসিডিউর’ শীর্ষক সেমিনার
সোমবার ● ১১ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে ডকুমেন্টেশন ফর এক্সপার্ট-ইমপোর্ট প্রসিডিউর’ শীর্ষক সেমিনার

---সিলেট প্রতিনিধি :: (২৭ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩১মি.) আজ সোমবার ১১ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় নগরীর জেলরোডস্থ চেম্বার কনফারেন্স হলে রপ্তানী উন্নয়ন ব্যুরো, সিলেট কার্যালয় ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র যৌথ উদ্যোগে ‘ডকুমেন্টেশন ফর এক্সপার্ট-ইমপোর্ট প্রসিডিউর’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রপ্তানী খাত দেশের অর্থনীতির অন্যতম প্রধান খাত। এখাতের উন্নয়নের সাথে দেশের সামগ্রিক উন্নয়নের বিষয়টি জড়িত। সরকার রপ্তানী খাতের উন্নয়নে অনেকগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন। যার মধ্যে সারাদেশে একশটি স্পেশাল ইকোনমিক জোন গঠনের উদ্যোগটি অত্যন্ত সময়োপযোগী।

তিনি বলেন, সরকারের একার পক্ষে দেশের উন্নয়ন করা সম্ভব নয়, এজন্য ব্যবসায়ীদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি কৃষিপণ্য সঠিকভাবে সংরক্ষণ ও কৃষকদের সুবিধার্থে কোল্ড স্টোরেজ স্থাপনে এগিয়ে আসার জন্য বিত্তশালী ব্যবসায়ীদের আহবান জানান। তিনি নতুন উদ্যোক্তাদের বিসিক শিল্প নগরীতে প্লট প্রাপ্তি, তামাবিল স্থলবন্দরে রপ্তানী পণ্য রাখার জন্য শেড তৈরী সহ রপ্তানী বাণিজ্যের প্রসারে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সেমিনারের উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন রপ্তানী উন্নয়ন ব্যুরো, সিলেট কার্যালয়ের গবেষণা কর্মকর্তা কাজী মোঃ মহিউদ্দিন এবং সেমিনারের বিষয়বস্তুর উপর সচিত্র প্রতিবেদন সহ কী-নোট পেপার উপস্থাপন করেন রপ্তানী উন্নয়ন ব্যুরো, ঢাকা’র উপ-পরিচালক মোঃ জাকির হোসেন। তারা রপ্তানী বাণিজ্যের বিভিন্ন দিক ও সরকার কর্তৃক প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে বিষদভাবে আলোচনা করেন।

সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, বর্তমান বিশ্বায়ন ও মুক্তবাজার অর্থনীতির ফলে রপ্তানী বাণিজ্যে যে প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে এতে টিকে থাকতে হলে আমাদেরকে রপ্তানী সম্পর্কে ভাল ধারণা অর্জন করতে হবে। সিলেট চেম্বার ও রপ্তানী উন্নয়ন ব্যুরো রপ্তানী সংক্রান্ত বিষয়ে নিয়মিত সেমিনার আয়োজন করে থাকে।

তিনি আরো বলেন, দেশের রপ্তানী খাতকে এগিয়ে নিতে আন্তর্জাতিক পরিমন্ডলে নতুন বাজার সৃষ্টি করতে হবে এবং চাহিদা অনুযায়ী মানসম্পন্ন পণ্য রপ্তানী করতে হবে। এজন্য প্রশিক্ষণ গ্রহণ করা একান্ত জরুরী।

সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাস্টম্স, এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট, সিলেট এর উপ কমিশনার মোঃ পায়েল পাশা, সিলেট চেম্বারের পরিচালক ও রপ্তানী সাব কমিটির আহবায়ক মোঃ হিজকিল গুলজার, পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ ও সিলেট ওমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়।

এসময় উপস্থিত ছিলেন গ্রামীণ জনকল্যাণ সংসদ এর নির্বাহী সম্পাদক জামিল চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোঃ নূর আহমদ, লিলি রানী দেব, শুভ ভ্রত শর্মা, মোঃ মাসুদ রানা এবং প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীবৃন্দ।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)