শিরোনাম:
●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
রাঙামাটি, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১১ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » পটুয়াখালী » ময়নার আঁকা বঙ্গবন্ধু ছবি ঠাঁই পেয়েছে আওয়ামীলীগ অফিসে
প্রথম পাতা » পটুয়াখালী » ময়নার আঁকা বঙ্গবন্ধু ছবি ঠাঁই পেয়েছে আওয়ামীলীগ অফিসে
সোমবার ● ১১ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ময়নার আঁকা বঙ্গবন্ধু ছবি ঠাঁই পেয়েছে আওয়ামীলীগ অফিসে

---পটুয়াখালী প্রতিনিধি :: (২৭ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২১মি.) পটুয়াখালীর কলাপাড়ার অজোপাড়া গায়ের এই ক্ষুদে চিত্রশিল্পীর আঁকা বঙ্গবন্ধুর ছবি ইতোমধ্যে স্থানীয় আওয়ামীলীগ অফিসে ঠাঁই পেয়েছে। ক্ষুদে চিত্রশিল্পী ময়না আক্তার জাতীর জনক বঙ্গবন্ধুর ছবি একে অবাক করে দিয়েছে প্রতিবেশি, সহপাঠি ও শিক্ষকদের। এখন স্কুলের খাতায় রং পেন্সিল দিয়ে প্রধানমন্ত্রীর ছবি আঁকার চেষ্টা করছে। উপজেলার পাখিমারা প্রফুল্লমন ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির এই শিক্ষার্থী লেখাপড়ার সময়টুকু বাদ দিয়ে সে বাকি সময়টা কাটায় ছবি আঁকা আর কবিতা লিখে। বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লিখে বই প্রাকাশের এমন অদম্য ইচ্ছার কথা জানিয়েছে ওই শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের কবির গাজীর কন্যা ময়না আক্তার বঙ্গবন্ধুর অবদানকে শুধু শ্রদ্ধাভরে স্মরণ করেই থেমে থাকেনি, মনের মাঝে আঁকা ছবি রং তুলিতেও প্রকাশ পেয়েছে। ১৫ আগষ্টে শেখ মুজিবের ছবি একে ও কবিতা লিখে নজর কেড়েছে স্থানীয় সকল সাধারণ মানুষের।
ক্ষুদে চিত্রশিল্পী ময়না জানায়, বিশ্বসেরা মহান নেতা ছিলেন বঙ্গবন্ধু। এ দেশকে স্বাধীন করে দিলেন। আমি এ মহান মানুষটিকে দেখিনি। বাবা-মা ও শিক্ষকদের কাছে শুনেছি দেশের জন্য তার আত্মত্যাগের বহু কাহিনী। এ মানুষটিকে বুকে লালন করে রং তুলি দিয়ে ছবি এঁকেছি। এখন তারই কন্যা প্রাধানমন্ত্রী শেখ হাসিনার ছবি আঁকার চেষ্টা করছি।
ময়নার মা শিউলি বেগম জানান, বাড়িতে একটু অবসর পেলেই ও শুধু মোবাইলে বঙ্গবন্ধু বক্তৃতা শোনে। আর পেন্সিল দিয়ে খাতায় ছবি আঁকে।
ময়নার বাবা কবির গাজী বলেন, আমাদের পরিবার সকলেই আওয়ামীলীগ সমর্থীত। আমার মোবাইলে বঙ্গবন্ধুর ভাষণ রেকর্ড করা আছে। বাড়িতে আসলেই ময়না নিয়ে ভাষণ শোনে। এছাড়া তার আঁকা ছবি স্থানীয় আওয়ামীলীগ আফিসে বাধাই করে রাখা হয়েছে। পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল চন্দ্র বিশ্বাস জানান, ময়না যেভাবে বঙ্গবন্ধুর আদর্শকে মনেপ্রাণে লালন করে সেটা আসলেই অবিশ্বাস্য। ওর দেখাদেখি স্কুলের অন্যান্য শিক্ষার্থীরাও বঙ্গবন্ধুর চেতনায় উজ্জীবিত।
নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামীগ সভাপতি ও চেয়ারম্যান এড্যভোকেট মো.নাসির উদ্দিন মাহামুদ জানান, ওর মত ছোট একটি মেয়ে বঙ্গবন্ধুর ছবি এতো সুন্দর করে এঁকেছে তা কল্পনার অতীত। ওর মাধ্যমে তরুণ প্রজন্ম আরো বেশি জাতির জনকের ইতিহাস জানুক আমরা সেই দোয়াই করি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)