শুক্রবার ● ১৫ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » রাজনীতি » জনগনের দাবী আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জনগন আদায় করে নিবে : গয়েশ্বর চন্দ্র রায়
জনগনের দাবী আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জনগন আদায় করে নিবে : গয়েশ্বর চন্দ্র রায়
হবিগঞ্জ প্রতিনিধি :: (১ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩১মি.) এদেশে কখনো আন্দোলন সংগ্রাম ছাড়া কোনো দাবী আদায় করা যায়না তাই জনগনের দাবী আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জনগন আদায় করে নিবে,সময় মতো সরকার নির্বাচন দিতে ব্যার্থ, আর আগাম নির্বাচন তো ফালতু কথা। গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজার ও হবিগঞ্জের মিলনস্থল ঢাকা-সিলেট মহাসড়কস্থ শেরপুর সিটি সেন্টারে সিলেট ছাত্রদলের সহসাধারন সম্পাদক রুমেল আহমদের বৌ-ভাত পরবর্তী মতবিনিময় অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে উপরোক্ত মন্তব্য গুলো করেন কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও গয়েশ্বর চন্দ্র রায় ।
এসময় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুছ তালুকদার, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি সজল আহমদ, সাংগঠনিক সম্পাদক ইছাক সরদার, কেন্দ্রীয় যুবদলের সাবেক সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, কেন্দ্রীয় মহিলাদলের নেত্রী লিনা চৌধুরী, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির সাধারন সম্পাদক (ভিপি) মিজানুর রহমান মিজান, ওসমানী নগর উপজেলা চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী,ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, নবীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, ওসমানী নগর উপজেলা বিএনপির সহ সভাপতি ইমরান রব্বানী, সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি সৈয়দ এনায়েত হোসেন, জয়নাল আহমদ, সাধারন সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, মৌলভীবাজার জেলা ছাত্রদলের আহবায়ক জাকির হোসেন উজ্জ্বল,সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী মারুফ, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মখলিছুর রহমান ফয়ছলসহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।





তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে
ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা