শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৩ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » খেলা » ২৬ ডিসেম্বর থেকে বিকেএসপি’র দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণে ভর্তি শুরু
প্রথম পাতা » খেলা » ২৬ ডিসেম্বর থেকে বিকেএসপি’র দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণে ভর্তি শুরু
শনিবার ● ২৩ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২৬ ডিসেম্বর থেকে বিকেএসপি’র দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণে ভর্তি শুরু

---ক্রীড়া প্রতিবেদক :: (৯ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.২১মি.) ক্রীড়াঙ্গণের আলোর দিশারী বা খেলোয়াড় তৈরির কারখানা বলে স্বীকৃত বাংলাদেশের একমাত্র সরকারি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, বিকেএসপিতে ২০১৮ সালের খেলোয়াড় ভর্তির প্রাথমিক নির্বাচন আগামী ২৬ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

অনলাইনে পূরনকৃত ফরম পরীক্ষার দিন সাথে নিয়ে আসতে হবে। বিকেএসপিতে চলমান ১৭টি ক্রীড়া বিভাগ সমূহে : (আর্চারি, এ্যাথলেটিক্স, বাস্কেটবল, বক্সিং, ক্রিকেট, ফুটবল, জিমন্যাস্টিক্স, হকি, জুডো, কারাতে, শ্যূটিং , সাঁতার, উশু, তায়কোয়ানডো, টেনিস, ভলিবল ও টেবিল টেনিস ) ভর্তি করা হবে।

প্রতিদিন সকাল ৮.৩০ থেকে বিকাল ৫ টা পর্যন্ত প্রাথমিক নির্বাচন কার্যক্রম অব্যাহত থাকবে। কাজের সুবিধার্থে ক্রিকেট ও ফুটবলকে বিভাগ ভিত্তিক রাখা হলেও অন্যান্য খেলা গুলোর খেলোয়াড় বাছাই প্রক্রিয়ায় নির্দিষ্ট্য দিনে দেশের সকল বিভাগের খেলোয়াড়রা অংশগ্রহণ করতে পারবে।
প্রথম দিন(২৬ ডিসেম্বর ,মঙ্গলবার) ক্রিকেট ও ফুটবল খেলায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের খেলোয়াড়দের বাছাই অনুষ্ঠিত হবে। পাশাপাশি আর্চারি, এ্যাথলেটিক্স, টেনিস ও কারাতে খেলার বাছাই পরীক্ষায় দেশের সকল বিভাগ থেকে অংশ নিতে পারবে।
দ্বিতীয়দিন (২৭ ডিসেম্বর ,বুধবার) ক্রিকেট ও ফুটবল খেলায় রাজশাহী ও রংপুর বিভাগের খেলোয়াড়দের বাছাই অনুষ্ঠিত হবে। পাশাপাশি বক্সিং, জুডো, উশু ও তায়কোয়ানডো খেলার বাছাই পরীক্ষায় দেশের সকল বিভাগ থেকে অংশ নিতে পারবে।
তৃতীয়দিন (২৮ডিসেম্বর ,বৃহস্পতিবার) ক্রিকেট ও ফুটবল খেলায় বরিশাল ও খুলনা বিভাগের খেলোয়াড়দের বাছাই অনুষ্ঠিত হবে। পাশাপাশি বাস্কেটবল, সাঁতার, হকি ও ভলিবল খেলার বাছাই পরীক্ষায় দেশের সকল বিভাগ থেকে অংশ নিতে পারবে।
সবশেষ ২৯ ডিসেম্বর , শুক্রবার ক্রিকেট ও ফুটবল খেলায় ঢাক ও ময়মনসিংহ বিভাগের খেলোয়াড়দের বাছাই অনুষ্ঠিত হবে। পাশাপাশি জিমন্যাস্টিক্স, শ্যূটিং ও টেবিল টেনিস খেলার বাছাই পরীক্ষায় দেশের সকল বিভাগ থেকে অংশ নিতে পারবে।
সাধারণত অনূর্ধ্ব-১৪ বয়সের ছেলে-মেয়েদের ৭ম শ্রেণিতে ভর্তি করা হয়। তবে কোন কোন ক্ষেত্রে ক্রীড়া বিভাগের (জিমন্যাস্টিক্স, সাঁতার, টেনিস, বক্সিং, বাস্কেটবল ও ভলিবল) চাহিদা অনুযায়ী বয়স, উচ্চতা ও শ্রেণি ব্যতিক্রম রাখা হয়েছে ।

এছাড়া বিশেষ ক্রীড়া যোগ্যতা সম্পন্ন খেলোয়াড়দের ক্ষেত্রে সকল শর্ত শিথিল রাখা হয়েছে।

বিস্তারিত তথ্য বিকেএসপি’র ওয়েব সাইট bksp.gov.bd থেকে জানা যাবে।





খেলা এর আরও খবর

কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা
রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)