শিরোনাম:
●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটি, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৩ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » সকল বিভাগ » কর্মক্ষেত্র এবং ঘরে-বাইরে কোথাও আজ সাংবাদিক সমাজ নিরাপদ নয়
প্রথম পাতা » সকল বিভাগ » কর্মক্ষেত্র এবং ঘরে-বাইরে কোথাও আজ সাংবাদিক সমাজ নিরাপদ নয়
শনিবার ● ২৩ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কর্মক্ষেত্র এবং ঘরে-বাইরে কোথাও আজ সাংবাদিক সমাজ নিরাপদ নয়

---সিলেট প্রতিনিধি :: (৯ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১০মি.) প্রবীন ফটো সাংবাদিক আতাউর রহমান আতার বাসায় হামলা-ভাংচুর এবং মহিলা ও শিশুদের নির্যাতনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন সিলেটের সাংবাদিক সমাজ।

আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারী সন্ত্রাসী মঞ্জু ও জালালকে গ্রেফতার করতে ব্যর্থ হলে সিলেটের সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে প্রশাসনের প্রতি হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুরে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

সিলেট বিভাগীয় ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, কর্মক্ষেত্র এবং ঘরে-বাইরে কোথাও আজ সাংবাদিক সমাজ নিরাপদ নয়। আমরা শারীরিকভাবে যেমন নির্যাতন লাঞ্চনার শিকার হচ্ছি, তেমনি এখন আমাদের বাসা-বাড়িতেও হামলা হচ্ছে। পরিবারের মহিলা সদস্য, এমনকি সন্তানদের উপরও হামলা-নির্যাতন হচ্ছে।

আতাউর রহমান আতা সিলেটের একজন প্রবীণ এবং সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক। একটি শিশুকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করতে দেখে তিনি প্রতিবাদ করেছিলেন, তিনি তার নাগরিক দায়িত্ব পালন করেছিলেন। এর খেসরাত দিতে হলো তার পরিবারের সদস্যদের। তার বাসায় হামলা করে সন্ত্রাসীরা ভাংচুর করেছে। এমনকি তার প্রতিবন্ধী সন্তান এবং বাসার মহিলাদের গায়ে হাত তোলার স্পর্ধা ও দেখিয়েছে তারা।

বক্তারা প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ২৪ ঘন্টার মধ্যে হামলাকারী আসামীদের গ্রেফতার করার আশ্বাস দিলেও দুদিন অতিক্রান্ত হয়ে গেছে, আসামীদের গ্রেফতার করতে প্রশাসন ব্যর্থ হয়েছে।

আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি তাদের গ্রেফতার করা না হয়, তাহলে সিলেটের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন এবং এর দায় দায়িত্ব নিতে হবে প্রশাসনকেই।
কর্মসূচি থেকে সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়া এবং গ্রেফতারে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী রাজনীতিবীদদের প্রতিও হুঁশিয়ারি উচ্চারণ করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- জ্যেষ্ঠ সাংবাদিক ও সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল মালিক জাকা, দৈনিক নয়াদিগন্তের ব্যুরো প্রধান এনামুল হক জুবের, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, দৈনিক কাজিরবাজার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ সুজাত আলী,

ক্রীড়া লেখক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি বদরুদ্দোজা বদর, দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান হুমায়ুন রশীদ চৌধুরী, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আব্দুর রশিদ রেণু, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি শাহ মুজিবুর রহমান জকন, ইমজার সাবেক সভাপতি ময়নুল হক বুলবুল, মানবাধিকার সাংবাদিক কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু, ওভারসিজ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তাজ উদ্দিন, দৈনিক সিলেটের ডাকের চিফ রিপোর্টার সিরাজুল ইসলাম, সিলেট বিভাগীয় ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি নাজমুল কবীর পাভেল,সিলেট বিভাগীয় ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শেখ আশরাফুল ইসলাম নাসির, ইমজার সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মন্জু, সিলেট বিভাগীয় ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শংকর দাস ও দুর্ণীতিমুক্তকরণ ফোরাম সিলেটের সাধারণ সম্পাদক মকসুদ হোসেন প্রমুখ।

মানববন্ধনে দলমত নির্বিশেষে সিলেটের সর্বস্তরের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।





সকল বিভাগ এর আরও খবর

ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে  বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত
ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ
কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল
রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)