শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৬ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » অপরাধ দমনে দলমত নির্বিশেষে স্বোচ্ছার হোন : সাঈদ তারিকুল হাসান
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » অপরাধ দমনে দলমত নির্বিশেষে স্বোচ্ছার হোন : সাঈদ তারিকুল হাসান
মঙ্গলবার ● ২৬ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অপরাধ দমনে দলমত নির্বিশেষে স্বোচ্ছার হোন : সাঈদ তারিকুল হাসান

---ষ্টাফ রিপোর্টার :: (১২ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.১৫মি.) অপরাধ দমনে দলমত নির্বিশেষে সকলকে স্বোচ্ছার হওয়ার আহবান জানিয়েছেন রাঙামাটি জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান। তিনি বলেন, যে কোন অপরাধ সংঘটিত হলে আতংকিত না হয়ে সবাইকে একতাবদ্ধ ভাবে অপরাধিদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। অপরাধীদের দ্বারা ক্ষতিগ্রস্থ এবং হুমকি ধমকির ভয়ে নিরব না থেকে অভিযোগ দায়ের করার আহবান জানিয়ে তিনি বলেন, কেউ অপরাধীদের বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে যদি কোন হুমকি ধমকির শিকার হয় প্রয়োজন হলে নিরাপত্তাহীন এলাকায় ঘরেঘরে গিয়ে পুলিশ নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি বলেন অপরাধির বিরুদ্ধে কথা বলা প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব।
তিনি আজ ২৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ২০১৭ সাল এবং ডিসেম্বর মাসে রাঙামাটি পার্বত্য জেলায় শান্তি শৃংখলা বজায় রেখে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনায় অপরাধ দমনে পুলিশের ব্যাপক তৎপরতা ও বিজয়ের মাসে জাতীয় দিবসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিনে সার্বিক নিরাপত্তা বিধানে পুলিশ সফলভাবে কাজ করছে, এবং তা অব্যাহত থাকবে।
এসময় তিনি ডিসেম্বর মাসে বিভিন্ন ঘটনার বিষয়ে ৫ ডিসেম্বর জুরাছড়ির অরবিন্দ চাকমা হত্যাকন্ডে পুলিশ বাদি হয়ে মামলা করেছে এবং ৫ জনকে আটক করা হয়েছে, নানিয়ারচরে সাবেক ইউপি সদস্য অনাদি রঞ্জন চাকমা হত্যাকান্ডে মামলা হয়েছে একই দিনে বিলাইছড়ির যুবলীগ নেতা রাসেল মারমার উপর হামলার ঘটনায় উপজেলা চেয়ারম্যানসহ ৬জন আসামীকে আটক করা হয়েছে, ৫ ডিসেম্বর রাতে মহিলা আ’লীগ নেত্রী ঝর্ণা খীসার উপর হামলায় ৭ জন আসামীকে আটক করা হয়েছে এবং অন্যান্য আসামীদের ধরতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান । এছাড়া ১ ডিসেম্বর পার্বত্য চুক্তির দুই দশক পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স ও রাঙামাটি ষ্টেডিয়ামে ১৬ হাজার দর্শক নিয়ে সফল সাংস্কৃতিক অনুষ্ঠান, ২ ডিসেম্বর পার্বত্য চুক্তির বর্ষপুর্তিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমাবেশ এবং ১৫ ডিসেম্বর নৌকা বাইচ সহ ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ দিনে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সফল তৎপরতা ছিল এবং কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
---১২ ডিসেম্বর জুরাছড়িতে নৌ চলাচল বন্ধ হলে পুলিশ প্রহরায় নৌ চলাচল চালু করা হয়। বর্তমানে নৌ চলাচল স্বাভাবিক রয়েছে। ২০ ডিসেম্বর ২০ জনকে অপহরনের গুজব প্রিন্ট পত্রিকায় ও ইলেট্রনিক মিডিয়াতে আসলেও তার কোন ভিত্তি নেই। ২০ জন লোক সকলেই নিজ নিজ বাসায় স্বাভাবিক জীবণ যাপন করছেন। যদিও এ বিষয়ে কোন জিডি বা মামলা হয়নি। রাঙামাটি পার্বত্য জেলার শৃংখলা বজায় রাখতে সর্বোপরি শান্তি অব্যাহত রাখতে অপরাধ দমনে পুলিশকে তথ্যর মাধ্যমে সহযোগিতার জন্য সাংবাদিকদের তিনি আহবান জানান।
এসময় জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার শফিক সরোয়ার(অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন ছিদ্দিকী (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গির হোসেন, সহকারী পুলিশ সুপার মো. ইউছুপ পিপিএম, সহকারী পুলিশ সুপার মান্না দে, রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সত্যজিত বড়ুয়া এবং জেলায় কর্মরত অনলাইন, প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পাহাড়ে গুম, খুনের প্রতিবাদে এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে আগামী ২৮ ডিসেম্বর রাঙামাটি জেলা নাগরিক কমিটির ব্যানারে সমাবেশ করার কথা রয়েছে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি
মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান
পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল
কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)