শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৬ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে রাস্তাঘাট, মানুষের ঘরবাড়ি ও ফসলি জমি’র ব্যপক ক্ষয়ক্ষতি করে বালু উত্তোলন
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে রাস্তাঘাট, মানুষের ঘরবাড়ি ও ফসলি জমি’র ব্যপক ক্ষয়ক্ষতি করে বালু উত্তোলন
মঙ্গলবার ● ২৬ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে রাস্তাঘাট, মানুষের ঘরবাড়ি ও ফসলি জমি’র ব্যপক ক্ষয়ক্ষতি করে বালু উত্তোলন

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (১২ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩৭মি.) নওগাঁর আত্রাইয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনে এলাকাবসীর জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। নদী থেকে বালু উত্তোলনের প্রয়োজনীয় রোডম্যাপ, উত্তোলন পদ্ধতি এবং পানি নিস্কাশনের ব্যবস্থা ছাড়াই বালু উত্তোলনের ফলে এলাকার রাস্তাঘাট, মানুষের ঘরবাড়ি ও ফসলি জমি ব্যপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।
জানা যায়, সরকারীভাবে আত্রাই নদী খনন প্রকল্প অনুমোদন হয়। সে অনুযায়ী প্রায় দেড়মাস পূর্বে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর আয়োজনে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান আত্রাইয়ে এ কাজের উদ্বোধন করেন। উদ্বোধনের পর প্রায় একমাস পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকলেও সম্প্রতি উপজেলার ভরতেঁতুলিয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ পল্লী বিদ্যুতের জায়গা ও পোষ্ট অফিসের মাঠ ভরাট করার জন্য বিআইডব্লিউটিএ’র ড্রেজার দিয়ে বালু উত্তোলন শুরু করে। এদিকে বালু উত্তোলনের প্রথম দিনেই এলাকার রাস্তাঘাট ভাঙ্গা শুরু হয়ে যায়। তারপরও তারা অবাধে বালু উত্তোলন করতে থাকে। এদিকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকার ফলে ভরতেঁতুলিয়া গ্রামের মৃত আবুল হোসেনরে ওয়ারিশদের জমি ভেঙ্গে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এদিকে এতিম সন্তানদের আবাদি জমি নদীগর্ভে বিলীন হওয়ায় তারা এখন দিশেহারা হয়ে পড়েছে।
ভরতেঁতুলিয়া গ্রামের মৃত আবুল হোসেনর বিধবা স্ত্রী আঞ্জুয়ারা বিবি কান্নাজড়িত কন্ঠে বলেন, আমরা গরিব মানুষ, এতটুকুই আমাদের ফসলী জমি। তাও আবার উনারা (বিআইডব্লিউটিএ) দহ বানিয়ে দিল। এখন আমি কি করে সন্তানদের নিয়ে চলবো।
এ ব্যাপারে সংশিষ্ট কর্তৃপক্ষের প্রজেক্ট ম্যানেজার রাসেল বলেন, আমরা জানি এখানে ভরাট দিতে গেলে পানি নিস্কাশনে সমস্যা হবে। তারপরও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পল্লী বিদ্যুতের এজিএম সাহেবদের আবদার পুরণ করতে গিয়ে এ ক্ষতিটি হয়েছে।
এ ব্যাপারে বিআইডব্লিউটিএ এর টেকনিক্যাল এসিস্টেন্ট জাহাঙ্গীর আলম বলেন, আমরা আশ^াস দিয়েছি। ক্ষতিগ্রস্থদের জায়গা পুরণ করে দেয়া হবে।
এ বিষয়ে নওগাঁ পল্লী বিদু্যুৎ সমিতি আত্রাই জোনের এজিএম ফিরোজ হোসেনের সাথে একাধিকবার তার সরকারী মোবাইলফোনে (০১৭৬৯৪০০৬৩৪) যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)