শনিবার ● ৩০ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ায় পাহাড় ধসে ৩ জনের মৃত্যু্
রাঙ্গুনিয়ায় পাহাড় ধসে ৩ জনের মৃত্যু্
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (১৬ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৫মি.) রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর এলাকায় পাহাড় ধসে শিশু ও শ্রমিকসহ ৩ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন স্থানীয় ফয়েজ আহমদের পুত্র দিদারুল আলম (৩২), সদর আলীর পুত্র আমীর আলী (৩৩) ও বাচা মিয়ার ছেলে মো. রাকিব (১১)।
দিদার ও আমীর আলী মাটি কাটার শ্রমিক। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় পাহাড় কাটার সময় মাটি ধসে পড়ে। এসময় বেশ কয়েকজন মাটি চাপা পড়ে। প্রাথমিকভাবে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। নিহতদের দাফন কাফনের জন্য স্থানীয় সংসদ সদস্য ড. হাসান মাহমুদ ১৫ হাজার টাকা করে অনুদানের ঘোষণা দিয়েছেন।





মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল
করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি