শিরোনাম:
●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
রাঙামাটি, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় রেজুখালের উপর ব্রীজ না থাকায় জনদূর্ভোগ চরমে : ব্রীজ নির্মাণের দাবী
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় রেজুখালের উপর ব্রীজ না থাকায় জনদূর্ভোগ চরমে : ব্রীজ নির্মাণের দাবী
মঙ্গলবার ● ২ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উখিয়ায় রেজুখালের উপর ব্রীজ না থাকায় জনদূর্ভোগ চরমে : ব্রীজ নির্মাণের দাবী

---উখিয়া প্রতিনিধি :: (১৯ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৫৮মি.) কক্সবাজারের উখিয়া উপজেলার পিনজিরকুল-তুতুরবিল গ্রামের উপর দিয়ে প্রবাহিত রেজুখালের উপর ব্রীজ না থাকায় জনদূর্ভোগ চরমে। উপজেলার রত্নাপালং ও রাজাপালং দু’ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষের যাতায়াত ও চলাচল সীমাহীন পর্যায়ে পৌঁছেছে। ব্রীজের প্রয়োজনীয়তা অতীব জরুরী হয়ে পড়লেও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিসহ প্রশাসনের কোন দেখভাল নেই। ফলে স্থানীয় হাজার হাজার মানুষের পারাপারে ব্রীজটি অতি দ্রুত বাস্তবায়নের দাবী জোরালো হয়ে উঠেছে। অথচ এ ব্যাপারে কারো কোন মাথাব্যাথা নেই জানিয়েছেন ভুক্তভোগী এলাকার জনসাধারণ।
সরেজমিনে দেখা যায়, রেজু খালের উপর ব্রিজটি নির্মাণের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে বহু আবেদন-নিবেদনও করা হয়েছে স্থানীয় প্রতিনিধি ও প্রশাসনের নিকট। আশ্বাসের বাণী পাওয়া গেলেও ব্রীজ নির্মানের কোন লক্ষণ দেখা যাচ্ছে না এমনটা জানিয়ছেন সচেতন এলাকাবাসী। ব্রীজ না থাকায় দুই ইউনিয়নের অসংখ্য গ্রামের মানুষের পাশাপাশি স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ প্রায় ৫০ হাজারের অধিক সাধারণ মানুষের চলাচলে দূর্ভোগে রয়েছে।
উখিয়া উপজেলার রেজু নামক এ নদীটি পার হয়ে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন যাতায়াত করে। এখানে ব্রিজের অভাবে কৃষকের উৎ্পাদিত কৃষিপণ্য ও গবাদি পশু পারাপারের সময় তাদের চরম বিড়ম্বনার শিকার হতে হয়। বর্ষা মৌসুমে কোমলমতি শিশু-কিশোররা নদী পার হয়ে স্কুলে যাতায়াত করতে পারে না। স্থানীয় গ্রামবাসীর অর্থায়নে ১টি কাঠের সেতু নির্মাণ করা হয়। গত বর্ষা মৌসুমে বন্যার পানিতে সেতুটি বিধ্বস্ত প্রায়। অবহেলিত গ্রামবাসীরা চলাচলের অযোগ্য সেতু দিয়ে রশি বেয়ে জীবনের ঝুঁকি নিয়ে কোন রকম পারাপারের ব্যবস্থা চালু করেছে। এতে প্রায় সময় দূর্ঘটনা ঘটে আহত হচ্ছে পথচারী।
উখিয়া কলেজ শিক্ষার্থী পার্থ বড়ুয়া, ব্রীজটি স্থায়ী ভাবে নির্মাণ পূর্বক দুই ইউনিয়নের সাধারণ মানুষের পাশাপাশি কোমলমতি স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের দুঃখ লাঘব করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এলাকাবাসী রোস্তম বলেন, শুধুমাত্র একটি ব্রীজের কারণে নানান সুবিধা বঞ্চিত হাজার হাজার মানুষ। তাই পশ্চিমরত্না-রেজুরকুল সংযোগ স্থলে রেজু খালের উপর একটি ব্রীজটি নির্মাণ করে চলাচলের প্রধান মাধ্যমটি ঝুঁকিমুক্ত করা এলাকাবাসীর প্রাণের দাবী।
রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, ইউনিয়ন পরিষদের বরাদ্ধ থেকে প্রাথমিক পর্যায়ে পিলার দিয়ে ব্রীজটি জনচলাচলের উপযোগী করে নির্মাণ করা হবে। পরবর্তীতে স্থায়ী ব্রীজটি নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।
ভুক্তভোগী ও উখিয়া কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শাহ আলম জানান, গ্রামবাসীর সহযোগিতায় তৈরি কাঠের ব্রীজটিও গত বন্যার পানির স্রোতে জনচলাচলের অনুপযোগী পড়েছে। তবে শুষ্ক মৌসুমে চেয়ারম্যান ইউ.পি থেকে বরাদ্ধের মাধ্যমে একটি ফুট ওভার ব্রীজ নির্মাণ করা প্রতিশ্রুতি দিয়েছেন বলেও তিনি জানান ।
দীর্ঘকাল যাবত সরকারের পক্ষ থেকে ব্রীজটি নির্মাণের কোন পদক্ষেপ নিচ্ছে না। সেহেতু ব্রীজটি পুন: সংস্কারে গ্রামবাসী ও উভয় পাড়ের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান শিক্ষক মিলন কুমার বড়ুয়া।
এ প্রসঙ্গে জানাতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উখিয়া উপজেলা প্রকৌশলী আবদুল আলীম লিটন বলেন, ব্রীজটি নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। এ ব্রীজের প্রয়োজনীয়তা রয়েছে বিধায় আমাদের পক্ষ থেকে সব ধরণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।





কক্সবাজার এর আরও খবর

কৃষকের যত চ্যালেঞ্জ কৃষকের যত চ্যালেঞ্জ
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)