শিরোনাম:
●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি ●   বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন ●   রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান ●   রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে ●   কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি ●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী ●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
রাঙামাটি, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৬ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » কৃষি » কাপ্তাই হ্রদের পানির স্থর না কমায় জলেভাসা জমির চাষীরা বিপাকে
প্রথম পাতা » কৃষি » কাপ্তাই হ্রদের পানির স্থর না কমায় জলেভাসা জমির চাষীরা বিপাকে
মঙ্গলবার ● ১৬ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাপ্তাই হ্রদের পানির স্থর না কমায় জলেভাসা জমির চাষীরা বিপাকে

---মহালছড়ি প্রতিনিধি :: (৩ মাঘ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৬মি.) প্রতিবছর এ সময়ে কাপ্তাই হ্রদের পানির স্থর না কমায় একারণে খাগড়াছড়ি জেলাধীন মহালছড়ি উপজেলার জলেভাসা জমির কৃষকদের দুর্ভোগের অভিযোগ পাওয়া যায়। সময়মতো ধানের বীজ বপন করে চারা রোপন করতে না পারলে বর্ষার মৌসুম এসে গেলে তখন কৃষকদের উৎপাদিত ফলন পানিতে তলিয়ে যেতে দেখা যায়। সারা বছরের ফসল পানিতে তলিয়ে গেলে তখন কৃষকদের সর্বশ্রান্ত হয়ে কপালে হাত দিয়ে বসে থাকা ছাড়া কোন উপায় থাকেনা। স্থানীয় কৃষকেরা এ সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বার বার দাবী জানিয়েও কোন সুফল পাচ্ছেন না । এবারেও একইভাবে অভিযোগ করেছেন মহালছড়ির জলেভাসা জমির বোরো চাষীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষি জমি পানিতে নিমজ্জিত থাকায় বোরো চাষীরা ধান রোপন করতে পারছেন না। এখনো কেউ কেউ ধানের বীজ বপন করতে পারেননি আর যারা বীজ বপন করেছে তাঁদের জমি এখনো ৩-৪ফুট পানির নীচে নিমজ্জিত । এদিকে ধানের চারার বয়স বৃদ্ধি হয়ে রোপনের সময় পার হয়ে যাচ্ছে।
মুবাছড়ি ব্লকের সিঙ্গিনালা গ্রামের কৃষক অংসাথোয়াই মারমা সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে বলেন, ধানের চারা এভাবে নষ্ট হয়ে গেলে গরীব চাষীদের বার বার বীজ ক্রয় করারও সামর্থ থাকেনা। জলে ভাসা জমিতে ঠিক সময়ে ধান রোপন করা সম্ভব না হলে কৃষকদের ক্ষতির সম্ভাবনা বেশী থাকে। কারণ ফলনের সময় বর্ষার পানিতে ফসল তলিয়ে গেলে কৃষকের কিছুই করার থাকেনা। সারাবছর অভাব অনটনের মধ্যে কাটাতে হয়। কৃষকদের এ দুর্ভোগ থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সুদৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।
মুবাছড়ি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা ঞোলামং মারমা সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে বলেন, মহালছড়ি উপজেলায় প্রায় ২’শ হেক্টরের অধিক জমি এখনো কাপ্তাই হ্রদের পানিতে নিমজ্জিত। কাপ্তাই হ্রদের পানি কমানো বা বাড়ানোর বিষয়ে কৃষি বিভাগের সাথে সংশ্লিষ্ট না থাকায় কৃষকদের সমস্যার সমাধান দেওয়া সম্ভব হয়না। তারপরও এ ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
তিনি আরো বলেন, মহালছড়ির জলেভাসা জমির কৃষকদের দুর্দ্দশার কথা বিবেচনা করে কৃষি অফিস থেকে স্বল্প মেয়াদি বীজ ধান বিআর ১৪ বিতরণের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। কৃষকেরা এ বীজ ব্যবহারে কিছুটা হলেও উপকৃত হবেন বলে আশাবাদী তিনি।





আর্কাইভ