শিরোনাম:
●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
রাঙামাটি, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৩ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » গৃহবধুর নগ্ন ছবি ইন্টারনেটে ছাড়ার ভয় দেখিয়ে চাঁদাবাজির দাবি : গ্রেফতার-৩
প্রথম পাতা » অপরাধ » গৃহবধুর নগ্ন ছবি ইন্টারনেটে ছাড়ার ভয় দেখিয়ে চাঁদাবাজির দাবি : গ্রেফতার-৩
মঙ্গলবার ● ২৩ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গৃহবধুর নগ্ন ছবি ইন্টারনেটে ছাড়ার ভয় দেখিয়ে চাঁদাবাজির দাবি : গ্রেফতার-৩

---মো. আসাদুজ্জামান শামিম, ঠাকুরগাঁও প্রতিনিধি :: (১০ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৬মি.) ঠাকুরগাঁওয়ে পুলিশ কনষ্টেবলের স্ত্রী ও এক যুবককে বিবস্ত্র করে মোবাইলে নগ্ন ছবি ধারণ এবং ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ৩ যুবককে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।
মামলা সুত্রে জানা যায়, পঞ্চগড় জেলার বোদা থানায় কর্মরত এক পুলিশ কনষ্টেবলের স্ত্রী ও ২ ছেলে ঠাকুরগাঁও শহরের গোয়ালপাড়া এলাকায় নিজ বাড়িতে বসবাস করে। শুক্রবার বেলা সাড়ে ১১ টার সময় ২ সন্তানের জননী পুলিশের স্ত্রী বাড়িতে একা থাকাকালে ৫/৭ জন যুবক ওই বাসায় জোরপুর্বক প্রবেশ করে। তারা মোজাম্মেল হক নামে অপর যুবককে জরপুর্বক রাস্তা থেকে ধরে নিয়ে পুলিশের স্ত্রীর শয়ন কক্ষে নিয়ে যায়। সেখানে ওই যুবককে বিবস্ত্র করে পুলিশের স্ত্রীর সাথে অশালীন ভঙ্গিমায় মেলামেশার নগ্নছবি মোবাইলে ধারণ করে। ওইসময় গৃহবধূ বাধা দিলে রিপন, সোহাগ, নাহিদ, বাপ্পী ও নুরজামান তাকে চুলের মুঠি ধরে এলোপাথারী মারপিট করে। শুধু তাই নয়, ওই দুর্বত্তরা একশ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে পুলিশের স্ত্রী ও মোজাম্মেলকে স্বাক্ষর করতে বাধ্য করে। পরে নন-জুডিশিয়াল স্ট্যাম্প ও ছবিকে পূঁজি করে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। অন্যথায় তাদের অশালীন ছবি ফেসবুক ও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখায়। নিরুপায় হয়ে ওই গৃহবধু তাৎক্ষনিকভাবে ২০ হাজার টাকা দুর্বৃত্তদের হাতে তুলে দেয়। তারপরও তারা অবশিষ্ট টাকা বিকাশ করে দেওয়ার জন্য চাপ দেয়।
এ ঘটনায় ওই গৃহবধূ তার স্বামী ও আত্বীয় স্বজনের সঙ্গে পরামর্শ করে শনিবার রাতে ঠাকুরগাঁও সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, পর্ণোগ্রাফি এবং চাঁদাবাজির অভিযোগে ৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে অভিযুক্ত নুর জামান ওরফে ছুটু (২৫), বাপ্পী ইসলাম (২৬) ও নাহিদ হোসেন (২৮) নামে ৩ জনকে গ্রেফতার করে। আজ ১৯ জানুয়ারি মঙ্গলবার আদালতে সোপর্দ করলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরন করে।
অভিযুক্ত নুর জামান ছুটু পূর্ব গোয়ালপাড়া মহল্লার আবু তালেবের ছেলে, বাপ্পী ইসলাম দক্ষিন সালন্দর মুন্সিপাড়া গ্রামের জামাল ড্রাইভারের ছেলে এবং নাহিদ মাদরাসাপাড়া মুসলিম নগর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। পলাতক আসামীরা হলেন-গোয়ালপাড়া মহল্লার মৃত মোজহারুল ইসলামের ছেলে রিপন (৩০), একই মহল্লার এন্তাজুল ড্রাইভারের ছেলে সোহাগ (২৮), পুর্ব গোয়ালপাড়া মহল্লার মৃত লিয়াকত আলীর ছেলে দিপু খান (২৫), একই মহল্লার নুরুল হকের ছেলে মামুন (২৫)। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে বলেন, মামলার এজাহার নামীয় ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ