শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৯ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগ সভাপতিসহ ১০,বিএনপি সাধারণ সম্পাদকসহ ৫ পদে জয়ী
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগ সভাপতিসহ ১০,বিএনপি সাধারণ সম্পাদকসহ ৫ পদে জয়ী
সোমবার ● ২৯ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগ সভাপতিসহ ১০,বিএনপি সাধারণ সম্পাদকসহ ৫ পদে জয়ী

---ময়মনসিংহ অফিস :: (১৬ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.২৩মি.) ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির ১৫টি পদের নির্বাচনে আওয়ামী লীগপন্থী প্যানেল থেকে সভাপতি পদে মো. জালাল উদ্দিন
খানসহ ১০ জন এবং বিএনপিপন্থী প্যানেল থেকে বর্তমান সাধারণ সম্পাদক ড. মীর মিজানুর রহমানসহ ৫ জন বিজয়ী হয়েছেন।

সভাপতি পদে আ’লীগের মো. জালাল উদ্দিন খান ৪২৯ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র আবু রেজা ফজলুল হক বাবলু পান
৩৩৩ ভোট। সাধারণ সম্পাদক পদে বিএনপি’র ড. মীর মিজানুর রহমান ৪৪১ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগের সৌমেন্দ্র কিশোর চৌধুরী পান ৩২১ ভোট।

আজ ২৯ জানুয়ারি সোমবার সকাল ৮টার দিকে সারারাত ভোট গননা শেষে এ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। তার আগে রবিবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত শহীদ এডভোকেট আমিনুল হক ৩ নং ভবনে আনন্দঘন সুন্দর পরিবেশে আইনজীবীরা ভোট প্রদান করেন। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এ নির্বাচনে ৮৪২ জন ভোটারের মধ্যে ৭৭৭জন ভোটার উপস্থিত হয়ে দুই প্যানেল থেকে ৩০ জন প্রার্থীর মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫টি পদে ভোটাধিকার প্রয়োগ করেন।

আওয়ামী লীগপন্থী ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’থেকে সভাপতি পদে মো. জালাল উদ্দিন খান ৪২৯ ভোট পেয়ে নির্বাচিত হন। এ প্যানেল থেকে সহ-সভাপতি মো. আবুল হোসেন,সহ-সাধারণ সম্পাদক সানাউর রহমান,মো. সফিকুল ইসলাম, সদস্য পদে রোমানা সােদক মিলি,মো. তালহা জোবায়ের (তালহা),মো. আব্দুল আলীম,মো. কবীর হোসেন,মো. সাইফুল ইসলাম (সাব্বীর),মিসেস তাহদিয়া হক (কানিজ) নির্বাচিত হন।

অপরদিকে বিএনপিপন্থী ‘সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের’ সাধারণ সম্পাদক পদে সমিতির বর্তমান সাধারণ সম্পাদক ড. মীর মিজানুর রহমান ৪৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। এ প্যানেল থেকে সহ-সভাপতি মো. আক্রাম হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান,ওডিটর পদে আনিসুজ্জামান আনিস, সদস্য রাইসুল ইসলাম নির্বাচিত হন।

উল্লেখ্য ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির গত বছরের নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা এবং সহ-সভাপতিসহ অন্য দশটি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)