শিরোনাম:
●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৬ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » জীবনের নিরাপত্তা চেয়ে দিনমজুর তোফাজ্জলের সাংবাদিক সম্মেলন
প্রথম পাতা » প্রধান সংবাদ » জীবনের নিরাপত্তা চেয়ে দিনমজুর তোফাজ্জলের সাংবাদিক সম্মেলন
রবিবার ● ৬ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জীবনের নিরাপত্তা চেয়ে দিনমজুর তোফাজ্জলের সাংবাদিক সম্মেলন

---

বগুড়া প্রতিনিধি :: রবিবার সকাল ১১টায় বগুড়া প্রেস ক্লাবে গাবতলী’র দিনমজুর তোফাজ্জল হোসেন’কে ‘ক্রস ফায়ারের’ ভয় দেখিয়ে জোরপূর্বক সাদাকাগজে স্বাক্ষর নেওয়ার অভিযোগে আইসি এসআই আনোয়ার হোসেনসহ প্রতিপক্ষ’দের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনে লেখিত বক্তব্য পাঠ করে জীবনের নিরাপত্তা চেয়েছেন ভোক্তভোগী দিনমজুর তোফাজ্জল হোসেন ও তার পরিবারের সদস্যরা ৷
দিনমজুর তোফাজ্জল হোসেন গাবতলী’র বালিয়াদিঘী ইউনিয়নের তল্লাতল্লা গ্রামের মৃত চান্দুল্লাহ মন্ডলের পুত্র ৷ সাংবাদিক সম্মেলনে লেখিত বক্তব্যে তোফাজ্জল হোসেন বলেন, দূীর্ঘদিন যাবত আমাদের সঙ্গে জমিজমা নিয়ে একই ইউনিয়নের মোজাম্মেল মন্ডলের পুত্র টনি মন্ডলের বিরোধ চলে আসছিল ৷ এর জেরধরে প্রতিপক্ষ টনি মন্ডলের নেতৃত্বে একদল ভাড়াটিয়া সন্ত্রাসীরা গত ৮জানুয়ারী১৫ইং আমাদের উপর হামলা চালিয়ে প্রকাশ্যে দিবালোকে আমার একমাত্র কন্যা বিলকিছ বেগমকে হত্যা করে ৷ এঘটনায় আমরা গাবতলী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করি ৷ মামলানং-০৬/১৫৷ এরপর মামলা আসামীগন জামিনপ্রাপ্ত হয়ে আবারো আসামী টনি মন্ডল, অরুন, তুষার, জাহের, শামসু, মিঠু, গোফফার পুনরায় আমার ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিসহ আমার দখলীয় সম্মত্তিতে রোপনকৃত আমনধান জোরপূর্বক কাটিয়া নেওয়ার চেষ্টা করে ৷ আমি ও আমার পরিবারের লোকজন বাঁধা দিলে আমার পরিবারের সদস্যদের’কে এলোপাথারী ভাবে মারপিট করে আমাকে ৭দিনের মধ্যে আমার বাপ দাদার ভিটে মাটি ছাড়িয়া অন্যত্র চলিয়া যাইতে বলে ৷ নইলে আমার ঘরের ভিতর জীবন্ত পুড়িয়া মারার হুমকি দিয়া চলিয়া যায় ৷ উক্ত ঘটনায় আমি গত ১৪নভেম্বর১৫ইং গাবতলী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করি ৷ যাহারনং- ৫৬২৷ এরপর জিডি’র প্রেক্ষিতে গত ২৩নভেম্বর গাবতলী মডেল থানার বাগবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি এসআই আনোয়ার হোসেন স্বাক্ষরিত নোটিশ মোতাবেক আমিসহ আমার পরিবারের সদস্যরা গাবতলী মডেল থানায় হাজির হয় ৷ এরপর এসআই আনোয়ার হোসেন ও আমার কন্যা’র হত্যা মামলা আসামীগণ যোগসাজসে আমাকে থানা হাজতে নিয়ে আমিসহ আমার পরিবারের সদস্যদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ, হুমকি-ধামকি প্রদর্শন, মারপিট ও ‘ক্রস ফায়ার করার’ ভয় দেখিয়ে জোরপূর্বক সাদা কাগজে আমার নিকট থেকে স্বাক্ষর করিয়া নেয় ৷ এসময় এসআই আনোয়ার হোসেন আমার দখলীয় জমিতে না যাওয়ায় জন্য হুমকি দেয় ৷ হত্যা মামলার আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি থাকলেও আসামীদের সহিত প্রকাশ্যে এসআই আনোয়ার হোসেন কলাকোপা সুবাদবাজারে চলাফেরা ও চা দোকানে বসে আড্ডা দিতে দেখা যায়৷ সাংবাদিক সম্মেলেনে তোফাজ্জল হোসেন আরো জানান, এমনকি আসামীদের অবস্থান সম্পর্কে পুলিশকে জানানো হলেও পুলিশ তাহাদের গ্রেফতার করছে না ৷ উক্ত আসামীদের বিরুদ্ধে গাবতলী মডেল থানায় একাধিক হত্যা, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, সন্ত্রাসীসহ বিভিন্ন মামলা (মামলানং-জিআর ২৭১/১২ গাবঃ, জিআর ৪১/১৩ গাবঃ, জিআর ২৭৩/১২ গাবঃ, জিআর ২০/১৩ গাবঃ) সহ প্রায় ১৫ থেকে ২০টি মামলা বিচারাধীন রয়েছে ৷ কুখ্যাত সন্ত্রাসী অরুন ও টনি বাহিনী’র অত্যাচারে প্রতিনিয়ত এলাকায় বিভিন্ন অপরাধ চাঁদাবাজী ও সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে ৷ এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে এলাকার সহজ সরল লোকজন ভয়ে কোন প্রতিবাদ করার সাহস পাই না৷ এমনকি তাহাদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ থাকলেও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না ৷ ফলে আমিসহ আমার পরিবারের সদস্যরা অত্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছি৷ এছাড়াও যে কোন সময় আমাকে ও আমার পরিবারের সদস্যদের’কে সন্ত্রাসীগণ হত্যাসহ যে কোন অপ্রতিকর ঘটনা ঘটাইতে পারে ৷ ফলে বিষয়টি বগুড়া পুলিশ সুপার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছি ৷ এসময় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দিনমজুর সোহেল রানা বিটুল, হাফিজার রহমান, মোমেনা বেগম, টুনু মিয়া, বিপুল প্রমূখ ৷ 





প্রধান সংবাদ এর আরও খবর

ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)