শিরোনাম:
●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
রাঙামাটি, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৯ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বিএনপি’র ১৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বিএনপি’র ১৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
সোমবার ● ২৯ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে বিএনপি’র ১৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৬ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২০মি.) গাজীপুরে বিএনপির যৌথ সভায় হট্টগোলের ঘটনায় ১৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে জয়দেবপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

২৮ জানুয়ারি রবিবার রাতে জয়দেবপুর থানার এসআই মো. আর্শাদ মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক, বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় সদস্য ডা. মাজহারুল আলম, পৌর বিএনপি’র সভাপতি মীর হালিমুজ্জামান ননী, সাধারণ সম্পাদক হান্নান মিয়া হান্নু, জেলা শ্রমিক দলের সভাপতি সালাহ উদ্দিন সরকার, বিএনপি নেতা শাখাওয়াৎ হোসেন সবুজ, শওকত হোসেন সরকার, সুরুজ আহমেদ, জয়নাল আবেদীন তালুকদার, শ্রীপুর থানা বিএনপির সভাপতি শাহজাহান ফকির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন, বিএনপি নেতা নাহীন আহমেদ মমতাজী, ওই কমিউনিটি সেন্টারের চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেনসহ গাজীপুরের বিভিন্ন উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৪৭ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপি’র ওই যৌথ সভাকে কেন্দ্র করে দু’পক্ষের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলা, ভাঙচুরের অভিযোগ এনে রবিবার রাতেই ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩), ২৫ (ঘ) ধারায় মামলা হয়েছে। এ মামলায় ১৭ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

আজ ২৯ জানুয়ারি সোমবার বিকেলে তাদেরকে গাজীপুর আদালতে নেয়া হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, ২৮ জানুয়ারি রবিবার দুপুরে গাজীপুর শহরের দক্ষিণ ছায়াবীথি এলাকায় ট্রাস্ট কমিউনিটি সেন্টারে গাজীপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত যৌথ সভার শেষের দিকে পুলিশ নেতাকর্মীদের বেধড়ক লাঠিচার্জ করে। এতে অন্তত ২৫ নেতাকর্মী আহত হন। ১৭ জনকে আটক করা হয়।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)