শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক
রাঙামাটি, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৮ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » রায়কে ঘিরে খাগড়াছড়ির রাজপথে আ’লীগ : দেখা ছিল না বিএনপি’র
প্রথম পাতা » প্রধান সংবাদ » রায়কে ঘিরে খাগড়াছড়ির রাজপথে আ’লীগ : দেখা ছিল না বিএনপি’র
বৃহস্পতিবার ● ৮ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রায়কে ঘিরে খাগড়াছড়ির রাজপথে আ’লীগ : দেখা ছিল না বিএনপি’র

---খাগড়াছড়ি প্রতিনিধি :: (২৬ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৮মি.) খালেদা জিয়ার মামলার রায়কে ঘিরে খাগড়াছড়ি‘র রাজপথ দখলে ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ ভোর থেকে জেলা শহরসহ উপজেলা গুলোর প্রধান প্রধান সড়কে ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছা সেবক লীগ, শ্রমিক লীগের নেতা-কর্মীদের অবস্থান দেখা গেছে। বিকালের দিকে জেলা শহরসহ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আনন্দ মিছিল ও সন্ত্রাস বিরোধী সমাবেশ।

অপরদিকে উপজেলা গুলোতে খবর নিয়ে জানাগেছে , রায়কে ঘিরে নেওয়া হয়েছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, বিজিবি’র টহলের পাশাপাশি ভোর থেকে জেলা বিএনপি‘র কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ দেখা গেছে। এসময় কোথাও বিএনপির কোন নেতা-কর্মীকে দেখা যায়নি। এছাড়া কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়াসহ ৬ আসামীর বিরুদ্ধে জিয়া অরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হওয়ার খবরে খাগড়াছড়ি জেলা ব্যাপী আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্টিত হয়েছে। জানাযায়, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ ৬ আসামীর বিরুদ্ধে বকসিবাজার বিশেষ আদালতে আজ বৃহস্পতিবার জিয়া অরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন বিচারক। রায়ে খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদন্ড এবং তারেক রহমানকেসহ অপর ৫ আসামীকে ১০ বছরের সশ্রম কারাদন্ডসহ ২ কোটি ১০ লক্ষ ৭১ হাজার টাকা জরিমানা করা হয়। রায় ঘোষণার পর আদালতে উপস্থিত ওই মামলার প্রধান আসামী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ ৩ জনকে জেল-হাজতে প্রেরণ করা হয়। এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে খাগড়াছড়ির ৯টি উপজেলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মী মিছিল নিয়ে রাজপথে নেমে আসেন। প্রতিটি উপজেলায় দলীয় কার্যলয় শুরু হয়ে মিছিল গুলো উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জনগুরুত্ব স্থানে সমাবেশে মিলিত হয়।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা আ.লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি‘র প্রতিনিধি বিজয় কুমার দেব‘র সভাপতিত্বে ছাত্রলীগ সভাপতি শ্রীকান্ত দেব মানিকের পরিচালিত সভায় বক্তব্য রাখেন, ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নাজির হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি মোঃ আবু তাহের ঠাকুর, যুগ্ন-সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, যুবলীগের সভাপতি মোঃ আল আমিন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল আমিন রুবেলসহ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মী থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীগন।

এ সময় সমাবেশে জনতার উদ্দেশ্যে বক্তাগন বলেন, আওয়ামীলীগ আইনের শাসনকে বিশ্বাস করে, আওয়ামী লীগের আমলে যুদ্ধাপরাধের পাশাপাশি দুর্নীতিতে জড়িত রাঘব-বোয়ালদের বিচার সম্ভব। বিএনপি নেত্রী খালেদা জিয়া অরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে বিচারে সাজা হয়েছে, বিজ্ঞ আদালত বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াসহ আসামীদের বিরুদ্ধে সাজা দিয়ে আবারও প্রমাণ করেছেন আওয়ামীলীগ আদালতকে ন্যায় বিচার কাজ করার স্বাধীনতা দিয়েছে। অপর দিকে ভোর থেকেই জেলা সদরসহ উপজেলা গুলো আইন শৃংখ্যলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীরা গুরুত্বপূর্ণ স্থান গুলোতে অবস্থান করছিল।





প্রধান সংবাদ এর আরও খবর

বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা
জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা
চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে
পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা
শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা
নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
এবার যাতে কেউ ভোটারদের মাথা বিক্রি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে ভোটাদের প্রতি অনুরোধ জানান জুঁই চাকমা এবার যাতে কেউ ভোটারদের মাথা বিক্রি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে ভোটাদের প্রতি অনুরোধ জানান জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা
কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)