শিরোনাম:
●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
রাঙামাটি, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৮ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » খালেদা জিয়ার রায়ের খবরে পানছড়িতে আ’লীগের আনন্দ মিছিল
প্রথম পাতা » খাগড়াছড়ি » খালেদা জিয়ার রায়ের খবরে পানছড়িতে আ’লীগের আনন্দ মিছিল
বৃহস্পতিবার ● ৮ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খালেদা জিয়ার রায়ের খবরে পানছড়িতে আ’লীগের আনন্দ মিছিল

---পানছড়ি প্রতিনিধি :: (২৬ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৮মি.) বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়াসহ ৬ আসামীর বিরুদ্ধে জিয়া অরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হওয়ার খবরে পানছড়ি আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আজ বিকাল ৪টার দিকে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্টিত হয়েছে।

জানাযায়, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ ৬ আসামীর বিরুদ্ধে বকসিবাজার বিশেষ আদালতে আজ বৃহস্পতিবার জিয়া অরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন বিচারক। রায়ে খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদন্ড এবং তারেক রহমানকেসহ অপর ৫ আসামীকে ১০ বছরের সশ্রম কারাদন্ডসহ ২ কোটি ১০ লক্ষ ৭১ হাজার টাকা জরিমানা করা হয়। রায় ঘোষণার পর আদালতে উপস্থিত ওই মামলার প্রধান আসামী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ ৩ জনকে জেল-হাজতে প্রেরণ করা হয়।

এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মী মিছিল নিয়ে রাজপথে নেমে আসেন। বিজয় কুমার দেব ও মো. লোকমান হোসেনে‘র নেতৃত্বে মিছিলটি দলীয় অফিস থেকে শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা স্কয়ারে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা আ’লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি‘র প্রতিনিধি বিজয় কুমার দেব‘র সভাপতিত্বে ছাত্রলীগ সভাপতি শ্রীকান্ত দেব মানিকের পরিচালিত সভায় বক্তব্য রাখেন, ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক মো. নাজির হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. আবু তাহের ঠাকুর, যুগ্ন-সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লোকমান হোসেন, যুবলীগের সভাপতি মো. আল আমিন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল আমিন রুবেলসহ উপজেলা আ’মীলীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মী থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীগন।

এ সময় বিজয় কুমার দেব সমাবেশে জনতার উদ্দেশ্যে বলেন, আওয়ামীলীগ আইনের শাসনকে বিশ্বাস করে, আওয়ামী লীগের আমলে যুদ্ধাপরাধের পাশাপাশি দুর্নীতিতে জড়িত রাঘব-বোয়ালদের বিচার সম্ভব। বিএনপি নেত্রী খালেদা জিয়া অরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে বিচারে সাজা হয়েছে, বিজ্ঞ আদালত বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াসহ আসামীদের বিরুদ্ধে সাজা দিয়ে আবারও প্রমাণ করেছেন আওয়ামীলীগ আদালতকে ন্যায় বিচার কাজ করার স্বাধীনতা দিয়েছে।





খাগড়াছড়ি এর আরও খবর

দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)