শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক
রাঙামাটি, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৮ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » আ’লীগের দখলে ময়মনসিংহ : রয়েছে প্রশাসনের কড়া নজরদারি
প্রথম পাতা » ময়মনসিংহ » আ’লীগের দখলে ময়মনসিংহ : রয়েছে প্রশাসনের কড়া নজরদারি
বৃহস্পতিবার ● ৮ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আ’লীগের দখলে ময়মনসিংহ : রয়েছে প্রশাসনের কড়া নজরদারি

---ময়মনসিংহ অফিস ::(২৬ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫৩মি.) বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে পরবর্তী সহিংসতা মোকাবেলায় ময়মনসিংহ নগরী ও উপজেলা শহরগুলো রয়েছে আওয়ামী লীগের দখলে। এছাড়াও উপজেলা শহরগুলোতে খন্ড খন্ড মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। সেইসাথে রায়কে কেন্দ্র করে যে কোনো বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল তৎপর।

আজ ৮ জানুয়ারি বৃহস্পতিবার সকাল থেকেই বিএনপি ও অংঙ্গসংগঠন সমুহের নেতাকর্মীদের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে বিভাগীয় নগরী ময়মনসিংহ ছিলো আওয়ামীগের দখলে।শুধু বিভাগীয় এ নগরীই নয়,এ জেলার প্রতিটি উপজেলা শহরগুলোতে সকাল থেকেই খন্ড খন্ড মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।

ময়মনসিংহ নগরীতে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর ররহমানের পুত্র ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহিত উর রহমান শান্তর নেতৃত্বে সকাল থেকেই হাজারো নেতাকর্মী মাঠে থেকে মিছিল সমাবেশ করেছে।

ভোর থকেই ময়মনসিংহ নগরীর উল্লেখযোগ্য চরপাড়া মোড়, গাঙ্গিনারপার,নতুনবাজার,টাউন হল মোড়,ধোবাখলা মোড়, কাচারীঘাট জিরো পয়েন্ট মোড়, জুবলী ঘাট,স্টেশন রোড, পাটগুদাম ব্রীজ মোড়সহ উল্লেখযোগ্য এলাকায় ব্যাপক সংখ্যক আওয়ামী নেতাকর্মীদের অবস্থান লক্ষ্য করা গেছে।

নগরীর প্রতিটি এলাকা ছিলো আওয়ামীলীগ নেতা-কর্মীদের দখলে। শহরের মোড়ে মোড়ে জেলা আওয়ামী ও মহানগর আওয়ামীগের নেতাকর্মীররা নৈরাজ্য ও নাশকতা বিরোধী সমাবেশ করেছে।

বৃহস্পতিবার সকাল থেকে নগরীর কোথায় কোন বিএনপি ও অংঙ্গসংগঠন সমুহের নেতাকর্মীদের অবস্থান চোখে পড়েনি। নগরীর নতুন বাজার বিএনপির দলীয় কার্যালয় ছিলো তালাবন্ধ। শহরজুড়ে পুলিশ, র‌্যাবসহ আইশৃঙ্খলা বাহীনির সদস্যদের ব্যাপক উপস্থিতি ছিলো।

বুধবার রাত থেকে ময়মনসিংহের সড়ক পথ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা কড়া নিরাপত্তার মধ্যে রেখেছে। যে কোনো বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল তৎপর। সেইসাথে সরকারদলীয় নেতাকর্মীদের রাজপথে ব্যাপক উপস্থিতি দেখে পরিস্থিতি অন্যান্য দিনের মতই মনে হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)